ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
ডাকাতরা দেশ চালাচ্ছে, বললেন মান্না
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 1 November, 2019, 2:35 PM

ডাকাতরা দেশ চালাচ্ছে, বললেন মান্না

ডাকাতরা দেশ চালাচ্ছে, বললেন মান্না

দেশ এখন ডাকাতরা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, দেশে যারা এখন রাষ্ট্রক্ষমতায় আছেন, তারা এককথায় ডাকাত। তারা ভোট ডাকাতি করে একবছর, দুই বছর বা পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবেন। দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবেন না। আপনাদের ক্ষমতা থেকে যেতে হবে। এখনও সময় আছে, ভালোভাবে ক্ষমতা ছাড়ুন। দেশে আন্দোলন হবে, আওয়ামী লীগকেও ক্ষমতা থেকে সরে যেতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বলে তারা অবৈধ নয়, তাদের সঙ্গে জনগণ আছে। তারা বলে ৩০ ডিসেম্বর নির্বাচন না হলে জনগণ আন্দোলন করে না কেন? আমি তাদের বলতে চাই, বিশ্বে ৩০ থেকে ৩২ বছর স্বৈরাচার ক্ষমতায় থাকার উদাহরণ আছে। তাহলে কি এই দীর্ঘ সময় স্বৈরাচার সরকার বৈধ ছিল?

৩০ ডিসেম্বরের ভোটের কড়া সমালোচনা করে একই অনুষ্ঠানে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, জীবনে অনেক নির্বাচন দেখেছি। আইয়ুব খানের নির্বাচন দেখেছি, এরশাদের নির্বাচন দেখেছি। এবার ২৯ ডিসেম্বর রাতে ভোট ডাকাতির নির্বাচন দেখেছি, যেখানে ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার প্রয়োজন হয়নি। বয়স অনেক হয়েছে। মরার আগে আওয়ামী লীগের বিদায় দেখে যেতে চাই।

সরকারবিরোধী আন্দোলন কর্মসূচির বিষযে ঐক্যফ্রন্টের অন্যতম এই শীর্ষ নেতা বলেন, ‘ড. কামাল হোসেন, আপনি বলুন, আমরা যারা ঐক্যফ্রন্টে আছি তারা আন্দোলন করব। আপনাকে রাস্তায় নামতে হবে না। আমার শরীরের এখনো অনেক গুলির চিহ্ন আছে। আমি কোনো ভয় করি না।’

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জেএসডির সহসভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, বিকল্প ধারার সভাপতি অধ্যাপক নুরুল আমিন বেপারী প্রমুখ। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status