ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
সাকিবের সঙ্গে কোয়াবও আছে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 31 October, 2019, 11:06 PM

সাকিবের সঙ্গে কোয়াবও আছে

সাকিবের সঙ্গে কোয়াবও আছে

সাকিব আল হাসানের পাশে থাকার কথা জানিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ক্রিকেটারদের সংগঠন- ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

কোয়াব এর সাধারণ সম্পাদক দেবব্রত পাল স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘নিঃসন্দেহে এটি বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় একটা দুঃসময়। আমরা সবাই সাকিব আল হাসানের সঙ্গে আছি।’

সম্প্রতি ক্রিকেটাররা যেসব দাবিতে আন্দোলন করেছিল, তার মধ্যে প্রথম দাবিই ছিল কোয়াবের কর্মকর্তাদের পদত্যাগ। দুঃসময়ে ক্রিকেটাররা কোয়াবকে পাশে পান না বলে দাবি করেছিলেন। গণমাধ্যমে পাঠানো বিবৃতিটি হুবহু তুলে ধরা হলো-

সম্প্রতি মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের জনপ্রিয় তারকা জনাব সাকিব আল হাসানকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে। তবে এক বছরের শাস্তি স্থগিত থাকবে। ২০১৮ সালে ত্রিদেশীয় সিরিজ ও আইপিএলে জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান।

কিন্তু বিষয়গুলো আইসিসি’কে অবগত না করানোর কারণে তাকে এ নিষেধাজ্ঞা দেয়া হয়। বিশ্বসেরা নন্দিত ক্রিকেটার জনাব সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার ঘটনায় অত্যন্ত মর্মাহত ও স্তম্ভিত ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। নিঃসন্দেহে এটি বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় একটা দুঃসময়।

বাংলাদেশ ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেট অঙ্গনে সাকিব-আল-হাসান এর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের জাতীয় ও প্রথম শ্রেণির ক্রিকেটাররা দীর্ঘদিনের সঙ্গী সাকিব আল হাসানের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। আমরা সবাই সাকিব আল হাসানের সঙ্গে আছি। সেই সঙ্গে দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে পেশাদারিত্বের সঙ্গে আমাদেরকে এই সংকট মোকাবেলা করতে হবে। ইতিপূর্বে সাকিব আল হাসান কথা দিয়েছেন, তিনি আরো শক্তিশালী হয়ে ফিরে আসবেন।

তবে সেই ফিরে আসার জন্য সবার একান্ত আন্তরিক সহযোগিতা প্রয়োজন। বস্তুত এই দুঃসময়ে সবাইকে তাঁর পাশে থাকতে হবে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) প্রতিটি সময়ে ক্রিকেটারদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের সাকিব আল হাসান অচিরেই নিষেধাজ্ঞা ও সকল প্রকার বাধা কাটিয়ে আবার আন্তর্জাতিক অঙ্গনে ফিরে আসবে এবং বাংলাদেশ ক্রিকেটে তার অবদান অব্যাহত রাখবেন। সেই সাথে সকল ক্রিকেটারবৃন্দ অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দিকনির্দেশনা ও কোড অফ কনডাক্টের প্রতি আরো বেশি সচেতন হবেন।

জাতীয় দলের ক্রিকেটারদের প্রতি আমাদের আহ্বান থাকবে, কোন প্রকার শূন্যতা নয়, আলোকবর্তিকা হয়ে এগিয়ে যেতে হবে আপনাদের। আমাদের বিশ্বাস আপনাদের হাতে রচিত হবে আমাদের নতুন ইতিহাস। আর সেই ইতিহাসের সঙ্গী হবে আমাদের অত্যন্ত প্রিয়মুখ সাকিব আল হাসান।

দেবব্রত পাল

সাধারণ সম্পাদক
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status