ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রী গর্ভপাত করার ঘটনায় মামলা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 31 October, 2019, 6:35 PM
ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রী গর্ভপাত করার ঘটনায় মামলা
রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের বাশারা গ্রামের ৯ম শ্রেণীতে পড়–য়া এক মাদ্ররাসা ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এতে ওই ছাত্রী গর্ভবর্তী হয়ে পড়লে কৌশলে গর্ভপাত করানোর অভিযোগে ওই ছাত্রী বাদী হয়ে ৫ জনের নামে পাংশা থানায় মামলা দায়ের করেছে।
ওই ছাএীর পরিবার ও মামলার এজহার সুত্রে জানা গেছে,একই গ্রামের প্রভাবশালী গফুর খার ছেলে কাবিল খা দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দিয়ে ওই মাদ্রাসা ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন করে।
এ সর্ম্পকের জের ধরে ওই ছাত্রী ৫মসের গর্ভবর্তী হয়ে পরে এবং এ বিষয়ে কাবিল খাকে জানায়। ওই ছাত্রী বিয়ের চাপ দিলে তাকে বিয়ে করতে অস্বীকার করে কৌশলে কাবিলের মা বড়ই বেগম ওই ছাত্রীকে গর্ভপাত করানোর ঔষুধ খাওয়ায়। এতে তার গর্ভপাত ঘটে। এতে সে অসুস্থ হয়ে পরে। বিষয়টি স্থানীয় ভাবে মিমাংশা না হওয়ায় ওই ছাত্রী নিজে বাদী হয়ে গত বুধবার পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৯(১)৩০ সহ ৩৯৩/২০১ পেলান কোডে মামলা দায়ের করেছে।
মামলার আসামীরা হলো কাবিল খা, তার মা বড়ই বেগম, একই গ্রামের গফুর খার ছেলে মঞ্জু খা, হিসাই মিয়ার ছেলে সোনাই মিয়া, ইসলাম মিয়ার ছেলে নিলু মিয়া। এদিকে ওই মামলা তুলে নিতে হুমকি ধুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ওই ছাত্রীর পিতা। তিনি আরো জানান, ধর্ষকরা প্রভাবশালী হওয়ায় ন্যায় বিচার না পাওয়ার আঙ্কায় রয়েছেন তিনি।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,মামলার পর থেকে আসামীরা পলাতক।তবে তাদের আটকের প্রচেষ্টা চলছে।