ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
‘পদ্মার প্রেম’ নিয়ে আসছেন আইরিন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 31 October, 2019, 3:56 PM

‘পদ্মার প্রেম’ নিয়ে আসছেন আইরিন

‘পদ্মার প্রেম’ নিয়ে আসছেন আইরিন

কিছুদিন আগে কলকাতায় মুক্তি পেয়েছে মডেল ও অভিনেত্রী আইরিন অভিনীত ‘পদ্মার প্রেম’ ছবিটি। কলকাতার পর এবার আগামী ১ নভেম্বর সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

এ প্রসঙ্গে আইরিন বলেন, কলকাতায় মুক্তির পর সিনেমাটি নিয়ে বেশ সাড়া পেয়েছি। অনেকে প্রশংসা করেছেন। এবার আমার নিজ দেশে ১ নভেম্বর ‘পদ্মার প্রেম’ মুক্তি পেতে যাচ্ছে। দেশের মানুষের যদি সিনেমাটি ভালো লাগে তাহলেই আমি তৃপ্তি পাবো।

তিনি বলেন, এতে গ্রাম বাংলার একটি গল্প দর্শক দেখতে পাবেন। পদ্মা নামের গ্রামের চঞ্চল এক তরুণীর চরিত্রে আমি অভিনয় করেছি। তার জীবনের নানা দিক সিনেমায় তুলে ধরা হয়েছে।

সত্তর দশকের পদ্মা নদীর পাড় ঘেঁষা একটি গ্রামের মানুষদের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘পদ্মার প্রেম’। এতে গ্রামের চঞ্চল এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা আইরিন সুলতানা। সিনেমাটিতে নদীর নামের সঙ্গে মিল রেখে বাবা-মা তার নাম রেখেছেন পদ্মা।

হারুন-উজ-জামান পরিচালিত সিনেমাটি একসঙ্গে বাংলা, ওড়িয়া ও ভোজপুরি ভাষায় নির্মিত হয়েছে।

২০১৮ সালে সিনেমাটির কাজ শুরু হয়ে শেষ হয় চলতি বছরের জানুয়ারিতে। শুটিং হয়েছে মানিকগঞ্জের পদ্মা পাড়ে। এতে আইরিন ছাড়া আরও অভিনয় করেছেন-অভিনেতা সুমিত সেনগুপ্ত, সাদেক বাচ্চু, জয়ন্ত চট্টোপাধ্যায়, চিত্রনায়ক আলেকজান্ডার বো, চিত্রনায়িকা মুনমুনসহ অনেকে।

আইরিন অভিনীত মুক্তি প্রতীক্ষায় আরও রয়েছে বুলবুল জিলানী পরিচালিত ‘রৌদ্রছায়া’, সাইফ চন্দনের ‘টার্গেট’, শফিকুল ইসলাম সোহেলের ‘ভোলা’ এবং অরণ্য পলাশর ‘গন্তব্য’ সিনেমাটি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status