ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ক্রিকেট থেকে বিশ্রাম নিলেন ম্যাক্সওয়েল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 31 October, 2019, 3:43 PM

ক্রিকেট থেকে বিশ্রাম নিলেন ম্যাক্সওয়েল

ক্রিকেট থেকে বিশ্রাম নিলেন ম্যাক্সওয়েল

মানসিক সমস্যার কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে বিশ্রাম নিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এ খবর নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। যার ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে খেলবেন না এ মারকুটে অলরাউন্ডার।

এক বিবৃতিতে দলের মনোবিদ মাইকেল লয়েড বলেন, মানসিক স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যার মুখোমুখি হচ্ছে ম্যাক্সওয়েল। এ কারণেই ও কিছু সময় কাটাতে চাইছে ক্রিকেট থেকে দূরে। সেই সমস্যাগুলো চিহ্নিত করার ব্যাপারে ও নিজেই সক্রিয়। সাপোর্ট স্টাফদের সঙ্গে এটা নিয়ে ও খাটছেও।

প্রসঙ্গত, শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দু’টিতে খেলেছিলেন ম্যাক্সওয়েল। ৩১ বছর বয়সি গত রোববার অ্যাডিলেডে প্রথম টি-টোয়েন্টিতে ২৮ বলে ৬২ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন। অস্ট্রেলিয়ার প্রথমে ব্যাট করে দুই উইকেটে ২৩৩ রান তোলার নেপথ্যে অবদান ছিল তার।

বুধবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাকে অবশ্য ব্যাট করতে হয়নি। ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ অপরাজিত থেকে সিরিজ ২-০ করে ফেরেন। ম্যাক্সওয়েলের পরিবর্তে অস্ট্রেলিয়ার তৃতীয় টি-টোয়েন্টির দলে এসেছেন অলরাউন্ডার ডার্সি শর্ট।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status