ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
লাদেনের মতো বাগদাদিকেও সাগরে নিক্ষেপ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 30 October, 2019, 3:40 PM

লাদেনের মতো বাগদাদিকেও সাগরে নিক্ষেপ!

লাদেনের মতো বাগদাদিকেও সাগরে নিক্ষেপ!

মার্কিন বাহিনীর হামলার মুখে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা ইদলিবে ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদি আত্মঘাতী হয়েছেন। পরে তার মরদেহ সাগরে নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়ছে পেন্টাগন।

সোমবার পেন্টাগনের বরাত দিয়ে এক আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর জানিয়েছে। এর ফলে আরেক জঙ্গি নেতা ওসামা বিন লাদেনের মতোই আইএস প্রধানকেও সাগরে ফেলে দেয়া হয়েছে।

এর আগে শনিবার আইএস প্রধানের গোপন সুড়ঙ্গে অভিযান চালায় মার্কিন এলিট ফোর্স। মার্কিন সেনাবাহিনীর হাতে ধরা না দিয়ে তিন ছেলেমেয়েসহ আত্মঘাতী হন বাগদাদি। এরপর তার মরদেহ সাগরে ফেলে দেয়া হয়েছে বলে মার্কিন সেনারা দাবি করেন।

তবে বাগদাদির মরদেহ কোন সমুদ্রে ফেলা হয়েছে, সে বিষয়ে মার্কিন সেনাবাহিনী কিছু জানায়নি। এ প্রসঙ্গে মার্কিন সেনা কর্মকর্তা জেনারেল মার্ক মাইলি বলেন, তার শেষকৃত্য সম্পূর্ণ এবং যথাযথভাবে সম্পন্ন হয়েছে।

প্রথমে মার্কিন সেনারা জানিয়েছিল, শনিবার ইদলিব প্রদেশের বারিশা এলাকায় এক সামরিক অভিযানে নিহত হয়েছেন বাগদাদি। পরে যানা যায় মার্কিন সেনাদের হাতে নয়, তিনি আত্মঘাতী হয়েছেন। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, কাপুরুষ বাগদাদি কুকুরের মতো মরেছেন।

রোববার সকালে হোয়াইট হাউসে এক সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, গত রাতে বিশ্বের এক নম্বর জঙ্গিনেতাকে দু’ঘণ্টার অভিযানে মেরে ফেলেছে মার্কিন বাহিনী। আবু বকর আল-বাগদাদি মৃত। তিনি আইএস গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও নেতা ছিলেন।

এর আগে শনিবার রাতে আল বাগদাদির বাড়িতে অভিযান চালায় মার্কিন স্পেশাল ফোর্স। আটটি হেলিকপ্টার নিয়ে অংশ নেয়া অভিযানে প্রচণ্ড গোলাগুলির এক পর্যায়ে আবু বকর আল বাগদাদি আত্মঘাতী হন।

২০১১ সালের ২ মে পাকিস্তানের এবোটাবাদে জঙ্গি গোষ্ঠী আল কায়দা নেতা লাদেনের গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাকে হত্যা করে মার্কিন বিশেষ বাহিনী নেভি সিলের সদস্যরা। এরপর এই জঙ্গি নেতার মরদেহের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে জানা যায়, তার মরদেহ সাগরে ফেলে দিয়েছে মার্কিন সেনারা। এবার বাগদাদির মরদেহরও হলো একই হাল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status