ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
দাবি আদায়ে সিএনজি চালকদের হুঁশিয়ারি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 30 October, 2019, 2:57 PM

দাবি আদায়ে সিএনজি চালকদের হুঁশিয়ারি

দাবি আদায়ে সিএনজি চালকদের হুঁশিয়ারি

সিএনজি শ্রমিকদের ৮ দফা দাবি মানা না হলে ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক সমাবেশ করার ঘোষণা দিয়েছে ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ।

বুধবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেয়া হয়। শ্রমিক নেতারা বলেন, সিএনজির শ্রমিকদের ৮ দফা দাবি, ন্যায্য দাবি। এই দাবি বাস্তবায়নের জন্য দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন-সংগ্রাম করে আসছি। কিন্তু এ বিষয়ে কোনো কর্তৃপক্ষের সাড়া পাওয়া যাচ্ছে না। ৮ দফা দাবি যদি আগামী ১৫ নভেম্বরের মধ্যে বাস্তবায়ন করা না হয়, তবে আগামী ২০ তারিখের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে শ্রমিক সমাবেশ করা হবে। সেখান থেকে নতুন কর্মসূচির ঘোষণা করা হবে।

বিক্ষোভ সমাবেশে ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম ৮ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে: লাইসেন্সধারী সিএনজি অটোরিকশা চালকদের মধ্যে ঢাকাতে ৫০০০ এবং চট্টগ্রামে ৪০০০ সিএনজি অটোরিক্সা প্রদানের সিদ্ধান্ত কার্যকর করতে হবে, মালিকরা সরকারের নির্ধারিত হারের অতিরিক্ত যে জমা নেয় তা বন্ধ করতে হবে, প্রাইভেট অটোরিকশার বাণিজ্যিক ব্যবহার বন্ধ করতে হবে, উবার-পাঠাও ইত্যাদি রাইডে চলাচলরত গাড়ির সংখ্যার সিলিং নির্ধারণ এবং রাইড শেয়ারিং গাড়ি ও মোটরসাইকেল চালকদের জন্য নির্দিষ্ট রঙের পোশাকের বিধান করতে, স্থান নির্দিষ্ট করা না পর্যন্ত নো পার্কিংয়ের অজুহাতে কথায় কথায় নো পার্কিং মামলা, রেকারিং, ডাম্পিং এবং ড্রাইভারদের অজান্তেই ভিডিও মামলা দেয়া বন্ধ করতে হবে।

লাইসেন্স প্রদান ও নবায়ন প্রক্রিয়া সহজ এবং সরকার নির্ধারিত খরচে কম সময়ের মধ্যে তা প্রদানের ব্যবস্থা করতে হবে। জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের দু'পাশে সার্ভিস রোড এবং ক্রসিংয়ের স্থানে আন্ডারপাস নির্মাণ করতে হবে এবং তদন্ত ছাড়া গাড়ি চুরি বা গাড়ি ছিনতাইয়ের জন্য অটোরিকশা চালকদের দায়ী করা যাবে না। একই সঙ্গে ছিনতাইকারীদের হাতে নিহত অটোরিকশা চালকের পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।

সমাবেশে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, আয়োজক সংগঠনের যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব বুলবুল, ওমর ফারুক চৌধুরীসহ বিভিন্ন এলাকার সিএনজি চালকরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status