ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
দর্শকের সামনে নগ্ন ছেলে, বাবা-মায়ের মনের অবস্থা কী?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 30 October, 2019, 2:50 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 30 October, 2019, 2:51 PM

দর্শকের সামনে নগ্ন ছেলে, বাবা-মায়ের মনের অবস্থা কী?

দর্শকের সামনে নগ্ন ছেলে, বাবা-মায়ের মনের অবস্থা কী?

সিনেমায় যখন কোনো তারকা নগ্ন হয়ে হাজির হন তখন অনেকেই একটা প্রশ্ন করেন, এদের কী পরিবার নেই? বাবা-মা কীভাবে সহ্য করেন সন্তানের এমন নগ্ন দৃশ্য। নিজের জীবনের এমনই এক অভিজ্ঞতা শেয়ার করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজ কুমার রাও।

সম্প্রতি নেহা ধুপিয়ার টক শো অনুষ্ঠানে তার কাছে জানতে চাওয়া হয়, তার অভিনয় জীবনের সবচেয়ে কঠির মুহূর্ত কী ছিলো? এর উত্তরে রাজকুমার রাও জানালেন, ২০১০ সালে দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ‘লাভ সেক্স আউর ধোঁকা’ সিনেমায় অভিনয় করতে গিয়ে এমন সমস্যার মুখোমুখি হয়েছিলেন।

রাজকুমার রাও বলেন, ‘এই ছবিতে সুযোগ পাওয়াটা আমার জন্য অনেক বড় কিছু ছিলো। সিনেমাটিতে অভিনয়ের জন্য আমাকে ডাকার দুইদিন পরে পরিচালক দিবাকরের সঙ্গে দেখা করতে গেলাম। তখন উনি আমাকে বললেন, সিনেমার একটি দৃশ্য আছে, যেখানে আমাকে সম্পূর্ণ নগ্ন হতে হবে। শুনে চমকে গিয়েছিলাম। বাবা-মায়ের কথা মনে হয়েছিলো।’

রাজকুমার রাও আরও বলেন, ‘আমি মনে মনে যে কোনো চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তুত ছিলাম তাই রাজি হয়ে গেলাম। চরিত্রের জন্যে আমি সব করতে রাজি আছি। ভাবলাম বিষয়টি বাড়িতে মা-বাবাকে জানাতে হবে।

বাড়ি গিয়ে কোনো ভনিতা না করেই বাবা-মাকে বললাম, আমি একটা ছবিতে কাজের সুযোগ পেয়েছি, তবে শেষ দৃশ্যে নগ্ন হতে হবে। আমার কথা শুনে আঁতকে ওঠেন তারা। আমি সহজ করেই বললাম, ফ্রন্টাল ন্যুডিটি থাকবে না। শুধু পিছন থেকে আমার নগ্ন শরীর দেখানো হবে। এরপর আর তারা কিছু বলেননি, এ নিয়ে আমাকে কোনও প্রশ্ন করেননি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status