ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
নায়ক বিজয়কে হত্যার হুমকি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 30 October, 2019, 2:47 PM

নায়ক বিজয়কে হত্যার হুমকি

নায়ক বিজয়কে হত্যার হুমকি

বেশ কিছু সুপার হিট সিনেমার নায়ক থালাপতি বিজয়। গত ২৫ অক্টোবর ৪ হাজার সিনেমা হলে মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘বিগিল’। ১৮০কোটি রুপি বাজেটের এই ছবিটি মুক্তির ৪ দিনেই আয় করেছে ১৫০ কোটি রুপি। কিন্তু এই নায়কের ছবি যখন ব্লকবাস্টার হওয়ার পথে সেই সময় তিনি পেলেন মৃত্যুর হুমকি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, এক যুবক পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে জানায়, বিজয়কে হত্য করা হবে। তার বাড়িতে বোমা রাখা হয়েছে। ফোন পেয়ে এই নায়কের চেন্নাইয়ের বাড়িতে ছুটে যায় পুলিশ। বিজয়, তার স্ত্রী সংগীতা ও সন্তানদের নিয়ে পানাইউরের অন্য একটি বাড়িতে থাকেন। এখন সেই বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জানা গেছে, এ বিষয়ে সাইবার ক্রাইম বিভাগে একটি মামলা দায়ের হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পুলিশের দেয়া তথ্যমতে, চেন্নাইয়ের এক যুবক ফোন কলটি করেছে। একজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

‘থেরি’ ও ‘মার্সাল’ ছবির মত ব্লকবাস্টার হিট ছবিতে অভিনয়ের পর তৃতীয়বারের মত ‘বিগিল’ ছবিতে একসাথে কাজ করলেন পরিচালক অ্যাটলি এবং বিজয়। ছবিটির প্রযোজনা করেছেন এজিএস এন্টারটেইনমেন্ট এবং সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান। বিগিল ছবিতে বিজয় ছাড়াও অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, নয়নতারা, কাথির, যোগী বাবু, বিবেক প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status