|
ফের ‘নারী পিয়নের’ সঙ্গে সরকারি কর্মকর্তার অন্তরঙ্গ ভিডিও
নতুন সময় ডেস্ক
|
|
ফের ‘নারী পিয়নের’ সঙ্গে সরকারি কর্মকর্তার অন্তরঙ্গ ভিডিও বন্দর উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা বেগম জানান, আমি সিসিটিভি ফুটেজটি দেখেছি। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তার নির্দেশে অনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি জেলা কৃষি কর্মকর্তাকে অবহিত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিতভাবে জানানো হয়েছে। ফাঁস হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ৮ অক্টোবর সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জয়নাল আবেদীন তার রুমে বসে অফিসের নারী পিয়নের সঙ্গে কথা বলছেন। একপর্যায়ে চেয়ার থেকে উঠে গিয়ে তিনি জোর করে ওই নারীর গায়ে হাত দিচ্ছেন। ওই নারী টেনে তার হাত সরিয়ে দেন। পরে তিনি (ওই নারী) বাইরে চলে যান। তিন-চার মিনিট পর জয়নাল আবেদীন আবার ওই নারীকে রুমে নিয়ে আসেন এবং চেয়ারে বসে কিছুক্ষণ কথাবার্তা বলেন। এরপর ওই নারী কর্মী আবার রুম থেকে বের হয়ে যান। তার দুই মিনিট পর জয়নাল আবেদীনও রুম থেকে বের হয়ে যান। দুই তিন মিনিট পর আবার জয়নাল আবেদীন এবং ওই নারীকর্মী রুমে প্রবেশ করেন। এরপর তাদের ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। প্রায় ১৪ মিনিটের এ ফুটেজটি ছড়িয়ে পড়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
