ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
ভারতের ক্লাবকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম আবাহনী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 29 October, 2019, 12:43 PM

ভারতের ক্লাবকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম আবাহনী

ভারতের ক্লাবকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম আবাহনী

রোমাঞ্চকর সেমিফাইনাল জিতে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ফাইনালে উঠেছে চট্টগ্রাম আবাহনী। আজ (সোমবার) চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে হাজার হাজার দর্শকের মন ভরিয়ে স্বাগতিক দল অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হারিয়েছে ভারতের ক্লাব গোকুলাম কেরালা এফসিকে। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে শেষ হয়।

২৯ মিনিটে কিশেকার গোলে এগিয়ে যায় ভারতের ক্লাবটি। ৪৭ মিনিটে সমতা আনেন স্বাগতিক দলের দিদিয়ের। ৮০ মিনিটে জোসেফের গোলে আবার এগিয়ে যায় কেরালা। ৯০ মিনিটে আবার সমতা আনেন দিদিয়ের।

খেলা গড়া অতিরিক্ত সময়ে। ১০৫ মিনিটে জয়সূচক গোলটি করে আবাহনীর চিনেদু ম্যাথু। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে মালয়েশিয়ার তেরেঙ্গানু ও ভারতের মোহনবাগান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status