ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
যৌতুকের দাবিতে নববধূর হাত-পায়ের রগ কাটলো স্বামী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 28 October, 2019, 11:33 AM

যৌতুকের দাবিতে নববধূর হাত-পায়ের রগ কাটলো স্বামী

যৌতুকের দাবিতে নববধূর হাত-পায়ের রগ কাটলো স্বামী

যৌতুকের দাবিতে বিয়ের ৩৬ দিনের মাথায় নববধূকে নির্মমভাবে নির্যাতন করে হাত-পায়ের রগ কেটে দিয়েছে স্বামী ও তার স্বজনরা।

রোববার সকালে পুলিশ গৃহবধূ শিউলি বেগমকে উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এর আগে শনিবার রংপুরের পীরগাছায় নৃশংস ঘটনাটি ঘটে।

এ ঘটনায় পীরগাছা থানায় মামলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার ছাওলা ইউনিয়নের রতনপুর গ্রামের মুনছুর আলীর ছেলে শাহজাদা মিয়ার সাথে গত ২০ সেপ্টেম্বর পাশ্ববর্তী তাম্বুলপুর ইউনিয়নের ঘগোয়া সরদারপাড়া গ্রামের ফজলুল হকের মেয়ে শিউলি বেগমের বিয়ে হয়।

বিয়ের সময় ফজলুল হক নগদ ৮৫ হাজার টাকা ও স্বর্ণালংকার মেয়ে জামাইকে দেন। মেয়ের বিয়ের মেহেদীর রং মুছতে না মুছতেই জামাতা শাহজাদা মিয়া আরো দুই লাখ টাকা যৌতুক দাবি করেন।

যৌতুক না পেয়ে নববধূকে নির্যাতন করতে থাকে স্বামী শাহজাদা। তারই ধারাবাহিকতায় শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ‌্যে ঝগড়া হয়। সে সময় শাহজাদা মিয়া শিউলি বেগমকে নির্মমভাবে নির্যাতন করেন। সে সময় স্বামী ও তার স্বজনরা মিলে শিউলির হাত-পায়ের রগ কেটে দেন।

সে সময় প্রতিবেশিরা এগিয়ে এলে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে তাড়িয়ে দেন শাহাজাদা ও তার স্বজনরা। পরে ওই রাতে স্থানীয় এক হাতুড়ে ডাক্তারকে দিয়ে শিউলির পায়ে পাঁচটি এবং হাতে ১৫টি সেলাই দিয়ে বাড়িতে আটকে রাখে।

এ সংবাদ পেয়ে মেয়ের মা রহিমা বেগম ও মামী পেয়ারা বেগম ঘটনাস্থলে যায়। সে সময় তাদেরকে তাড়িয়ে দেয়া হয়। পরে রোববার সকালে নববধূর বাবা ফজলুল হক পীরগাছা থানা পুলিশকে জানালে এসআই রিয়াজুল ইসলাম ফোর্স নিয়ে ওই বাড়ি থেকে শিউলিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ফজলুল হক বলেন, ‘আমার মেয়ের বিয়ে ৩৬ দিনের মাথায় যৌতুকের জন্য হাত-পায়ের রগ কেটে দেয়া হয়েছে।’

পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আল হাদী মোহাম্মদ জানান, মেয়েটির অবস্থা আশঙ্কাজনক। হাতুড়ে ডাক্তার দিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। সুস্থ হতে অনেক সময় লাগবে।’

পীরগাছা থানার ওসি রেজাউল করিম বলেন, ‘খবর পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছি। এ বিষয়ে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status