ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
ভারত সফরে না যাওয়া প্রসঙ্গে মুখ খুললেন তামিম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 27 October, 2019, 11:59 AM

ভারত সফরে না যাওয়া প্রসঙ্গে মুখ খুললেন তামিম

ভারত সফরে না যাওয়া প্রসঙ্গে মুখ খুললেন তামিম

বিশ্বকাপ শেষে শ্রীলঙ্কা সফরে সাকিবের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করা তামিম ছিলেন ফর্মহীন। এরপর ঘরের মাঠে আফগানিস্তান এবং জিম্বাবুয়ের বিপক্ষে স্বেচ্ছায় বিরতি দিয়েছিলেন তিনি।

আশা ছিলো ভারত সফর দিয়েই ফের ফিরবেন ক্রিকেটে। কিন্তু ভারত সফরেও যাচ্ছেন না ড্যাশিং এই ওপেনার। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ভারত সফরে ছুটি নিয়েছেন তিনি।

পারিবারিক কারণে ভারত সফর থেকে নিজেকে সরিয়ে নেয়া প্রসঙ্গে তামিম বলেছেন, ‘ভারতে যেতে না পারা অবশ্যই হতাশার। তবে আমার মনে হয়, মানুষের জীবনের এই সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা এমনিতেই অনেকটা সময় পরিবারের দূরে থাকি। পরিবারের সদস্যদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়। এখন এই সময়টাও যদি স্ত্রীর পাশে থাকতে না পারি, তাহলে সেটি তার প্রতি, পরিবারের প্রতি অন্যায় হয়। এই সময়টুকু অন্তত ওদের প্রাপ্য।’

বাংলাদেশের হয়ে ৫৮ টেস্টে সর্বোচ্চ ৯ সেঞ্চুরিতে সবচেয়ে বেশি ৪ হাজার ৩২৭ রান সংগ্রহ করেন তামিম। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য শিগগিরই ব্যাংকক যাবেন তিনি।

জাতীয় দলের তারকা এ ক্রিকেটার বলেন, ‘যদি দেশে থাকতাম, তাহলে হয়তো কিছুটা হলেও ক্রিকেট অনুশীলন করতে পারতাম। তখন ভারত সফরে যাওয়া নিয়ে ভাবতে পারতাম। কিন্তু টানা দুই-তিন সপ্তাহ ক্রিকেটে না থেকে হুট করে খেলা হয়তো কঠিন হবে। আপাতত তাই এই সফরে খেলার কোনো সুযোগ দেখছি না।’

প্রসঙ্গত, ৩০ অক্টোবর ভারত সফরে যাবে বাংলাদেশ দল। ৩ নভেম্বর থেকে শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৪ নভেম্বর ইন্দোরে শুরু হবে প্রথম টেস্ট। কলকাতায় দ্বিতীয় ও শেষ টেস্ট গড়াবে ২২ নভেম্বর।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status