|
বঙ্গবন্ধুর নামে ফিলিস্তিনে সড়কের নামকরণ হচ্ছে
নতুন সময় প্রতিবেদক
|
![]() বঙ্গবন্ধুর নামে ফিলিস্তিনে সড়কের নামকরণ হচ্ছে ১৮তম জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যামের শীর্ষ সম্মেলনে যোগ দিতে বাকু সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে যোগদানের ফাঁকে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎ শেষে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম উপস্থিত ছিলেন। শহীদুল হক বলেন, ফিলিস্তিনের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন- তারা হেবরনের একটি সড়কের নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে রাখবেন। এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। সেজন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণও জানানো হয়েছে। তাছাড়া ফিলিস্তিন ইস্যু বিশ্ব পরিসরে তুলে ধরার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদও জানিয়েছেন রিয়াদ মালিকি। শহীদুল হক জানান, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কোন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
