ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
খালেদার সঙ্গে ভাইরাল হওয়া সেই ছবি নিয়ে যা বললেন মিশা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 26 October, 2019, 9:39 PM

খালেদার সঙ্গে ভাইরাল হওয়া সেই ছবি নিয়ে যা বললেন মিশা

খালেদার সঙ্গে ভাইরাল হওয়া সেই ছবি নিয়ে যা বললেন মিশা

টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। নির্বাচনে জেতার পর থেকেই তাকে ঘিরে দানা বেঁধে উঠেছে বিতর্ক।

ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে মিশার একটি ছবি ভাইরাল হয়েছে। পাশাপাশি দাবি করা হচ্ছে মিশা নাকি জাসাসের সাবেক সহ-সভাপতি। এই তথ্যকে অপপ্রচার বলে শনিবার (২৬ অক্টোবর) গণমাধ্যমের সামনে মুখ খুলেছেন তিনি।

মিশা সওদাগর বলেন, আমি একজন চলচ্চিত্র শিল্পী। একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। মানুষ আমাকে ভালোবাসেন। তো বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন জায়গাতে যেতে হয়। অনেকের সঙ্গে ছবি তোলা হয়। কিন্তু আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন সদস্য হিসেবে এই সংগঠন ছাড়া আর কোনও সংগঠনের সঙ্গেও জড়িত না। যে ছবিটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেটি আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি এটি এডিট করা ছবি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status