ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
কমিউনিটি পুলিশিং ডে-২০১৯
ডেমরায় পুলিশের সভা ও র‌্যালী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 26 October, 2019, 8:35 PM

ডেমরায় পুলিশের সভা ও র‌্যালী

ডেমরায় পুলিশের সভা ও র‌্যালী

কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষ্যে নগরীর ডেমরায় পুলিশের বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডেমরা থানার আয়োজনে শনিবার সকালে ষ্টাফ কোয়ার্টার এলাকা ও থানা প্রাঙ্গণে এসব কর্মসূচী পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন ডেমরা থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোঃ সিদ্দিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন ডেমরা জোনের এসি মোঃ রবিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নেহরীন মোস্তফা দিশি, ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল, ডিএসসিসির ৬৮নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন, ৬৯নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান হাসু, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক জসিম উদ্দিন মজুমদার প্রমূখ।

এ সময় আরও বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগ নেত্রী রোখসানা আক্তার, মাসুদা আক্তার শান্তা সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেমরা থানা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

সভায় বক্তারা বলেন, পুলিশ ও জনতার সমন্বয়ে যে কোন অপরাধ দমন সম্ভব। সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও জঙ্গীবাদীসহ যে কোন প্রভাবশালী ও  অপরাধীদের প্রভাবে প্রভাবিত হওয়া যাবেনা। আর এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পুলিশের সঙ্গে জনতার  সম্পৃক্ততা অত্যন্ত জরুরী। এ সময় অপরাধ মুক্ত সমাজ বিনির্মাণে উপস্থিত সকলকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status