|
মা ইলিশ গেল হাসপাতালে
নতুন সময় ডেস্ক
|
![]() মা ইলিশ গেল হাসপাতালে সূত্র জানায়, হাজীগঞ্জ থানা পুলিশের একটি টহল দল শনিবার ভোরে এক যুবকের ব্যাগ তল্লাশি করে ১৩ কেজি ইলিশ জব্দ করে। হাজীগঞ্জ পৌরসভাধীন এনায়েতপুর এলাকায় এ অভিযান চালান এসআই বেলাল হোসেনের নেতৃত্বাধীন টিম। মোটরসাইকেলে আগত যুবক মোহাম্মদ হোসেনের হেফাজতে পাওয়া যায় ২০টি ইলিশ মাছ। পরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিচার করেন। মাছ বহনকারী মোহাম্মদ হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত হোসেনের বাড়ি চাঁদপুর সদর উপজেলার কমলাপুর গ্রামে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী বলেন, 'মা ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। বন্ধের এই সময় ইলিশ মাছ ধরা, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষেধ। সে কারণে আটক যুবককে জরিমানা করা হয়েছে। আর এনায়েতপুর এলাকায় কোন এতিমখানা না থাকার কারনে জব্দকৃত ইলিশ মাছগুলো হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা রোগীদের জন্য পাঠানো হয়েছে।'
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
