ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
গৃহিনীর গয়না গিলে ফেলেছে গরু, করছে না মলত্যাগও
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 26 October, 2019, 6:32 PM

গৃহিনীর গয়না গিলে ফেলেছে গরু, করছে না মলত্যাগও

গৃহিনীর গয়না গিলে ফেলেছে গরু, করছে না মলত্যাগও

বিয়ের অনুষ্ঠান থেকে আসার পর পড়নের স্বর্ণের গয়না খুলে রেখেছিলেন রান্নাঘরে পাত্রে। পরে সেই পাত্রেই ফেলেন সবজির উচ্ছিষ্ট আর তা খেতে দেয়া হয় একটি ষাড়কে। অবশেষে ৪০ গ্রাম স্বর্ণের গয়না গেল ষাড়ের পেটে।

ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের সিরসা জেলার এক গ্রামে। জেলার জনকরাজ নামে এক ব্যবসায়ীর বাড়িতে ঘটে এ ঘটনা।

গত পাঁচদিন আগে তার বাড়ির কাছে একটি ষাড় এলে গো-সেবার নিমিত্তে সেই ষাড়টিকে সবজির খোসা ভর্তি পাত্রটি দেয়া হয় খাবার হিসেবে। আর সেখান থেকেই সেখানে থাকা স্বর্ণও গিলে ফেলে ষাড়টি।

গয়নার কথা মনে পড়ার পর খুঁজতে গেলে রান্নাঘরের দরজার কাছে একটি কানের দুল পড়ে থাকতে দেখা যায় পরে বাড়ির সিসিটিভি ফুটের দেখে নিশ্চিত হওয়া যায় স্বর্ণ রাখা পাত্রেই করা হয়েছিল গো-সেবা।

তারপর স্বর্ণ গিলে খাওয়া বেওয়ারিশ ষাড়টিকে খুঁজতে লেগে যায় ৫ ঘণ্টা। ষাড়টিকে খুঁজে পাবার পর থেকেই ষাড়টিকে প্রচুর পরিমাণে খাইয়ে চলছে সে পরিবার, কারণ গিলে ফেলা স্বর্ণ উদ্ধারের একমাত্র উপায় এখন গোবর। কিন্তু বেয়ারা ষাড় গত তিনদিন কোনও মলত্যাগই করছে না। এতে বিপাকে পড়েছে পরিবারটি।

এ ঘটনার পর জেলার লাজপত রায় বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিজ্ঞানের ডিরেক্টর রবিন্দর শর্মা বলেন, আগে এক্সরে করে দেখতে হবে ষাড়ের পেটে সোনা আছে কিনা। তারপর অপারেশন করে তা উদ্ধার করতে হবে। গোবরের মাধ্যমেও উদ্ধার করা যায় তবে তা জটিল প্রক্রিয়া।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status