ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
রক্তাক্ত অবস্থায় দেবর-ভাবিকে উদ্ধার, অতঃপর যা ঘটল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 26 October, 2019, 5:05 PM

রক্তাক্ত অবস্থায় দেবর-ভাবিকে উদ্ধার, অতঃপর যা ঘটল

রক্তাক্ত অবস্থায় দেবর-ভাবিকে উদ্ধার, অতঃপর যা ঘটল

ভাইয়ের স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল যুবকের। কিন্তু সে ব্যাপারে কেউ টেরও পায়নি। গত বৃহস্পতিবার রাতে রক্তাক্ত অবস্থায় তাদের বাড়ির পাশের আমবাগান থেকে  উদ্ধারের পর সব জানাজানি হয়েছে।

জানা গেছে, ভারতের কেরালায় রাজমিস্ত্রির কাজ করেন কাটোয়ার ভালসুনি গ্রামের দাসপাড়ার বাসিন্দা। বাড়িতে থাকেন তার ভাই-ভাবি ও তাদের আট মাসের মেয়ে। ভাইয়ের বিয়ের পর থেকেই ভাবির সঙ্গে সম্পর্ক তৈরি হয় যুবকের। 

পরিবারের সবার অজান্তে চলতে থাকে প্রেম। তবে দুজনের ঘনিষ্ঠতাকে স্বাভাবিকভাবেই নিয়েছিল পরিবারের সবাই। পুলিশ বলছে, বৃহস্পতিবার রাতে মেয়ে কান্নাকাটি শুরু করলে তার ঘরে গিয়ে শিশুটির মাকে পাওয়া যায়নি। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের বাগান থেকে মেয়ের মা ও চাচাকে পাওয়া যায় রক্তাক্ত অবস্থায়।

গলার নলি কেটে আত্মহত্যার চেষ্টা করেছিল দু’জনে। সঙ্গে সঙ্গে তাদের কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন সেখানেই চিকিৎসা চলছে তাদের। 

ওই যুবকের ভাই বলেন, সবাই স্বাভাবিকভাবেই দেখছিল ওদের দুজনের বন্ধুর মতো সম্পর্ক। পরিবারের কেউ কোনো সন্দেহ করেনি। এমন ঘটনা না ঘটলে ওদের প্রেমের সম্পর্ক জানতেও পারত না কেউ।

তবে আত্মহত্যার চেষ্টাকারী ওই যুবক জানান, পরিবারের কেউ তাদের সম্পর্ক মেনে নেবে না। সে কারণে একসঙ্গে নিজেদের শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলেন তারা। ঘটনার খবর পেয়ে রাতেই হাসপাতালে পৌঁছায় কাটোয়া থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করে তাদের পরিবারের সদস্যদের। 

পুলিশ আলাদাভাবে কথা বলেছে দেবর ও তার ভাবির সঙ্গে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status