ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
অবশেষে অনুশীলনে যোগ দিলেন সাকিব
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 26 October, 2019, 4:46 PM

অবশেষে অনুশীলনে যোগ দিলেন সাকিব

অবশেষে অনুশীলনে যোগ দিলেন সাকিব

নানা ঝড়-ঝঞ্ঝা কাটিয়ে অবশেষে ক্রিকেট ফিরেছে মাঠে। শুক্রবার থেকে ভারত সিরিজের প্রস্তুতি শুরু করেছে ক্রিকেটাররা। আজ শনিবার থেকে শুরু হয়েছে জাতীয় লিগও। ক্রিকেটারদের দাবি-দাওয়ার যে আন্দোলন ছিল, সেই দাবিগুলোর বাস্তবায়নও শুরু করেছে বিসিবি।

তবে শুক্রবার আনুষ্ঠানিকভাবে ভারত সফরের প্রস্তুতির শুরুর দিন হাজির হননি সাকিব আল হাসান। কোচিং স্টাফদের কাছে একে একে সব ক্রিকেটার এসে রিপোর্ট করার পর দেখা গেলো, সাকিবই আসেননি। সবার মধ্যেই গুঞ্জন শুরু হয়ে যায়, কেন সাকিব উপস্থিত নেই? কোচিং স্টাফরাও সঠিক জবাব দিতে পারছিলেন না।

শেষ পর্যন্ত জানা গিয়েছিল, শারীরিকভাবে কিছুটা অসুস্থ হওয়ার কারণেই মূলতঃ প্রথমদিনের অনুশীলনে যোগ দিতে পারেননি তিনি। কয়েকদিনের টানা বৃষ্টি আর আদ্র আবহাওয়ার কারণে ঠাণ্ডা লেগে গিয়েছিল সাকিবের।

তবে, অনুশীলনের দ্বিতীয় দিন ঠিকই মাঠে উপস্থিত হয়েছেন সাকিব। সকাল থেকে বৃষ্টি থাকলেও বিকেলের দিকে বৃষ্টি থেমে যায়। তবুও কিছুটা ঠাণ্ডা পরিবেশে মিরপুরে অনুশীলনে নামে ক্রিকেটাররা। সাকিব আল হাসান শুরু থেকেই যোগ দেন অনুশীলনে। শুরুতে হালকা স্ট্রেচিং এরপর নিয়মিত কার্যক্রমে অংশ নেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status