ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ঝুলে রইল বাংলাদেশের দিবা-রাত্রির টেস্ট খেলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 26 October, 2019, 4:39 PM

ঝুলে রইল বাংলাদেশের দিবা-রাত্রির টেস্ট খেলা

ঝুলে রইল বাংলাদেশের দিবা-রাত্রির টেস্ট খেলা

দুই বছর পর ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ। ভারতের মাটিতে এই প্রথম দুই ম্যাচের টেস্ট আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। এর মধ্যে ইডেন টেস্টটি দিবা-রাত্রির হতে পারে বলে জানিয়েছিল ভারতের কিছু গণমাধ্যম। তবে শেষ পর্যন্ত ঝুলেই রইল বিষয়টি। 

ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে নবনিযুক্ত বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, ইডেন টেস্ট দিব-রাত্রির হবে কিনা তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ভারতীয় ক্রিকেটারদের এতে কোনো আপত্তিও নেই।

সৌরভ শুক্রবার বলেছেন, 'আমি খবরের কাগজে অনেক রিপোর্টে পড়েছিলাম, কোহলি নাকি দিন-রাতের টেস্ট খেলতে চায় না। কিন্তু দেখলাম, সেটা ঠিক নয়। ও দিন-রাতের টেস্ট খেলতে রাজি। ক্রিকেটের সামনে এগোনোর সময় এসেছে। আজকের যুগে ক্রিকেট দেখার জন্য কেউ স্কুল বা অফিস কামাই করতে পারে না। তাই তাদের মাঠে আনতে হবে, কাজের সময়ের পরে। মানুষ কাজ শেষ করে এসে চ্যাম্পিয়নদের খেলা দেখবে। আমি জানি না, এটা কবে হবে। তবে এটা হবেই।'

২০১৫ সালের নভেম্বরে অ্যাডিলেডে প্রথমবার দিবা-রাত্রির টেস্ট ম্যাচ হয়েছিল অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মধ্যে। তাতে ৩ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। সৌরভ গাঙ্গুলী নিজেও দিবা-রাত্রির টেস্ট খেলার সমর্থক। তবে এখনও ভারত কিংবা বাংলাদেশ গোলাপি বলে কোনো টেস্ট ম্যাচ খেলেনি। এবছরের শুরুতে নিউজিল্যান্ডে একটি দিবা-রাত্রির টেস্ট খেলার প্রস্তাব পেলেও বিসিবি সম্মত হয়নি। আসন্ন সফরে টি-টোয়েন্টি সিরিজের পর আগামী ১৪ নভেম্বর ইন্দোরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। কলকাতায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ নভেম্বর।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status