ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বিয়েতে নারাজ, প্রেমিকের মুখে এসিড ছুড়লেন তরুণী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 26 October, 2019, 4:20 PM

বিয়েতে নারাজ, প্রেমিকের মুখে এসিড ছুড়লেন তরুণী

বিয়েতে নারাজ, প্রেমিকের মুখে এসিড ছুড়লেন তরুণী

ভারতের আলিগড়ের জীবনগড় এলাকায় বিয়ে করতে অস্বীকার করায় প্রেমিকের মুখে এসিড ছুড়ল এক তরুণী। গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। অ্যাসিড আক্রান্ত যুবকের নাম ফৈজাদ (২০)। পুলিশ এরই মধ্যে অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত ৬ মাস ধরে অভিযুক্ত তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ফৈজাদের। কিন্তু গত এক মাস ধরেই তরুণীকে এড়িয়ে চলছিলেন যুবকটি। বিয়ে করতে অস্বীকার করেছিলেন। তাই গত বৃহস্পতিবার চরম সিদ্ধান্ত নেন তরুণীটি। প্রেমিকের মুখে এসিড ছুড়ে মারেন। ফৈজাদ স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন। এসিডের আঘাতে চোখের ক্ষতি হয়েছে তার। 

ফৈজাদের মা রুকসানা জানান, ওই ‌তরুণী প্রায়ই ফোন করতেন তার ছেলেকে। কিন্তু ছেলে ফোন ধরতেন না। ঘটনার দিন সকালেও মেয়েটি ফোন করেছিলেন। মেয়েটি বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। তার ছেলে রাজি না হওয়াতেই এই কাণ্ড ঘটিয়েছেন মেয়েটি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status