ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মাদক কারবারি দুই বোন আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 26 October, 2019, 1:20 PM

মাদক কারবারি দুই বোন আটক

মাদক কারবারি দুই বোন আটক

চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বরগুনার আমতলী থানা পুলিশ ইয়াদ লঞ্চে অভিযান চালিয়ে ৫৯০ পিস ইয়াবাসহ বিথি আক্তার (২২) ও তার ছোট বোন লামিয়া (১৬) কে গ্রেপ্তার করেছে। 

শনিবার সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই ফয়সালের নেতৃত্বে পুলিশের একটি দল এমভি ইয়াদ লঞ্চে অভিযান চালিয়ে সদর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামের আ. খালেক হাওলাদারের দুই কন্যা বিথি আক্তার ও লামিয়াকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩টি জিপার প্যাকেট থেকে ৫৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং বিথি ও লামিয়াকে গ্রেপ্তার করা হয়। 

এ সময় বিথির স্বামী পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামের তৈয়ব আলী শিকদারের পুত্র মিজানুর রহমান শিকদার সাথে থাকলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে স্ত্রী ও শ্যালিকাকে ফেলে পালিয়ে যায়। মিজানুর রহমান এলাকার চিহ্নিত মাদক কারবারি। স্ত্রী ও শ্যালিকাকে দিয়ে ঢাকা থেকে ইয়াবা এনে এলাকার বিক্রি করত বলে পুলিশ জানায়।

আমতলী থানায় এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে থানাসূত্রে জানা গেছে। আমতলী থানার ওসি মো. আবুল বাশার বলেন, ৫৯০ পিস ইয়াবাসহ দুই বোনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status