|
গৃহবধূকে বাড়ি থেকে ডেকে নিয়ে জবাই করে হত্যা
নতুন সময় প্রতিনিধি
|
![]() গৃহবধূকে বাড়ি থেকে ডেকে নিয়ে জবাই করে হত্যা নিহতের পরিবারের উদ্ধৃতি দিয়ে পুলিশের ওই কর্মকর্তা জানান, শুক্রবার সন্ধ্যার পরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি হাসিনাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে বাড়ি থেকে প্রায় আধাকিলোমিটার দূরের এক ধানক্ষেতে তার মরদেহ পাওয়া যায়। পুলিশের ওই কর্মকর্তা আরো জানালেন, শুক্রবার দিবাগত গভীর রাত ৩টার দিকে তারা ওই নারীর লাশ উদ্ধার করেন। আজ শনিবার লাশটির সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের পর জানা যাবে কি দিয়ে ওই নারীকে হত্যা করা হয়েছে। তদন্ত ছাড়া এই হত্যাকাণ্ডের মোটিভ বলা সম্ভব হচ্ছে না। এ ঘটনায় সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। স্থানীয় সূত্রগুলো ও নিহতের স্বামীর বড় ভাই হারুন অভিযোগ করে জানিয়েছেন, দুজন প্রতিবেশীর সাথে তার পরিবারের (ভাইয়ের) সাথে জমিসংক্রান্ত বিরোধ চলেছিল। এই নিয়ে আদালতে মামলাও চলছে। ওই বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
