|
চট্টগ্রামে জুতার কারখানায় অগ্নিকাণ্ড
নতুন সময় প্রতিনিধি
|
![]() চট্টগ্রামে জুতার কারখানায় অগ্নিকাণ্ড শনিবার ভোরে চট্টগ্রাম নগরীর অভয়মিত্র ঘাট এলাকায় অবস্থিত জুতার কারখানাটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানায়। ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। সাড়ে ৬টার দিকে আগুন নেভানো সম্ভব হয়। অগ্নিকাণ্ডের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (জোন-২) ফরিদ আহমেদ চৌধুরী। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনে উৎস তদন্ত করে পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
