|
সাউথ্যাম্পটনের বিপক্ষে লেস্টারের ৯ গোল
নতুন সময় ডেস্ক
|
![]() সাউথ্যাম্পটনের বিপক্ষে লেস্টারের ৯ গোল দশ মিনিটে বেন চিলওয়েলের লক্ষ্যভেদ দিয়ে শুরু হয় গোল উৎসবের। ১৭ মিনিটে ব্যবধান বাড়ান ইউরি তিলেমানস। দুই মিনিট পর নিজের প্রথম গোলটি করেন পেরেস। ৩৯ মিনিটে স্কোর লাইন ৪-০ করেন পেরেস। ৪৫ মিনিটে ভার্ডির গোলের মধ্য দিয়ে প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে প্রতিপক্ষের মাঠে ৫-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লেস্টার। দ্বিতীয়ার্ধে আরও চার গোল হজম করে সাউথ্যাম্পটন। এরই মধ্য দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বড় জয়ের ২৪ বছরের পুরান রেকর্ড গড়লো লেস্টার সিটি।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
