ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মেয়ের মুখে বিষ তুলে দেয়া সেই মা মারা গেছেন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 26 October, 2019, 11:16 AM
সর্বশেষ আপডেট: Saturday, 26 October, 2019, 12:40 PM

মেয়ের মুখে বিষ তুলে দেয়া সেই মা মারা গেছেন

মেয়ের মুখে বিষ তুলে দেয়া সেই মা মারা গেছেন

ফরিদপুরে নগরকান্দা উপজেলায় স্বামীর ওপর অভিমান করে মেয়ের মুখে বিষ তুলে দিয়ে নিজেও বিষপান করা সেই মা মারা গেছেন। গতকাল শুক্রবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বিষ পান করে অসুস্থ হওয়া মা মৌসুমী আজাদ ও তার আট বছরের মেয়ে ফায়জাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে মৌসুমী আজাদের অবস্থা গুরুতর ছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

নিহত মৌসুমী আজাদের স্বামী লিটন মোল্লার চাচাতো ভাই বদরুজ্জামান তারা মোল্লা জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৯টার দিকে মৌসুমীর মৃত্যু হয়েছে। শিশু ফায়জা বর্তমানে সুস্থ আছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামের লিটন মোল্লার স্ত্রী মৌসুমী আজাদ তার ৮ বছরের মেয়ে ফায়জাকে ‘এই ওষুধ খেলে শরীরে শক্তি বাড়বে’ বলে বিষ খাওয়ান। এরপর নিজেও তা পান করেন। তারা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে এনে ভর্তি করেন স্বজনরা। লিটন মোল্লা ভবুকদিয়া বাজারের একজন হার্ডওয়্যার ব্যবসায়ী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status