ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
আর্জেন্টিনা ম্যাচের জন্য দল ঘোষণা করল ব্রাজিল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 26 October, 2019, 10:02 AM

আর্জেন্টিনা ম্যাচের জন্য দল ঘোষণা করল ব্রাজিল

আর্জেন্টিনা ম্যাচের জন্য দল ঘোষণা করল ব্রাজিল

আগামী মাসে আর্জেন্টিনা এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল ফুটবল দল। তাই এই দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিলিয়ান কোচ তিতে। 

গতকাল শুক্রবার ঘোষিত এই স্কোয়াডে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন রিয়াল মাদ্রিদের রদ্রিগো, অ্যাস্টন ভিলার ডগলাস লুইজ, রিয়াল বেটিসের এমারসন এবং রোমার গোলরক্ষক ড্যানিয়েল ফুজাতো। এ ছাড়াও দলে ডাক পেয়েছেন নিয়মিত গোলরক্ষক অ্যালিসন।

অপরদিকে নেইমার জুনিয়র ও ভিনিসিয়াস জুনিয়রকে দলে রাখেননি কোপ তিতে। এদের নেইমারকে মূলত ইনজুরির কারণে দলে অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানা গেছে।

গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), ড্যানিয়েল ফুজাতো (রোমা) এডারসন (ম্যানচেস্টার সিটি)।

ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), এমারসন (রিয়াল বেটিস), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), রেনান লোদি (অ্যাতলেটিকো মাদ্রিদ), এডের মিলিটাও (রিয়াল মাদ্রিদ), ফেলিপে (অ্যাতলেটিকো মাদ্রিদ), মারকুইনহোস (প্যারিস সেইন্ট জার্মেই), থিয়াগো সিলভা (প্যারিস সেইন্ট জার্মেই)।

মিডফিল্ডার: আর্থুর মেলো (বার্সেলোনা), ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফ্যাবিনহো (লিভারপুল), লুকাস পাকুইতা (এসি মিলান), ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), কৌতিনহো (বায়ার্ন মিউনিখ)।

ফরোয়ার্ড: ডেভিড নেরেস (আয়াক্স), রবার্তো ফিরমিনো (লিভারপুল), গ্যাব্রিয়েল হেসুস (ম্যানচেস্টার সিটি), রিচার্লিসন (এভারটন), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ) এবং উইলিয়ান (চেলসি)। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status