ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাতারাতি ৩৮৮ কোটি ডলারের মালিক এই যুবক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 October, 2019, 5:06 PM

রাতারাতি ৩৮৮ কোটি ডলারের মালিক এই যুবক

রাতারাতি ৩৮৮ কোটি ডলারের মালিক এই যুবক

রাতারাতি তিনশ ৮৮ কোটি ডলারের মালিক হওয়ার পর সারাবিশ্ব তাকে চিনে ফেলেছে। এক রাতের মধ্যেই বিশ্বের ধনীদের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। যার কথা বলা হচ্ছে, তিনি মাত্র ২৪ বছরের একজন যুবক। সবেমাত্র পড়াশোনা শেষ করেছেন। 

কোটি কোটি ডলারের মালিক হওয়ার জন্য একবিন্দুও পরিশ্রম করতে হয়নি তাকে। যেন আকাশের চাঁদ নিজে থেকেই তার হাতে চলে এসেছে! হাতে ‘চাঁদ’ পেয়ে জীবনটাকে এখন অন্যরকমভাবে উপভোগ করছেন এই যুবক। 

কখনো নামকরা মডেলদের সঙ্গে পার্টি করছেন, আবার কখনো বিল গেটসদের সঙ্গে একই টেবিলে খাবার খাচ্ছেন। আবার কখনো নামকরা অভিনেতার পাশে বসে বাস্কেটবল খেলা দেখছেন।

জানা গেছে, ওই যুবকের নাম এরিক সে। ওয়াশিংটনের সিয়াটলে জন্ম হলেও এরিকের বেড়ে ওঠা হংকংয়ে। হংকংয়ের স্কুলেই তার পড়াশোনা। পেনসিলভেনিয়ার হোয়ারটন স্কুল থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বেইজিংয়ের সিনহুয়া বিশ্ববিদ্যায়ের স্কলারও ছিলেন তিনি।

জেনে অবাক হবেন, রাতারাতি এই যুবক তিনশ ৮৮ কোটি ডলার উপহার পেয়েছেন। আর তাতেই বিলিয়নিয়ার হয়ে গেছেন এরিক। আসলে এরিকের বাবার পারিবারিক ব্যবসা রয়েছে। সাইনো বায়োফার্মাসিউটিকল লিমিটেডের প্রতিষ্ঠাতা তার বাবা। আর তার মা ওই সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর।

সংস্থার সম্পত্তির পরিমাণ বর্তমানে আটশ ৫০ কোটি ডলার। সেই সম্পত্তির একাংশ ছেলে এরিককে উপহার দিয়েছেন টেসি দম্পতি। ফলে রাতারাতি বিলিয়নিয়ার হয়ে গেছেন এরিক। বিলিয়নিয়ার হওয়ার পর কেমন জীবন কাটাচ্ছেন এরিক? তার বিলাসবহুল জীবনের পরিচয় সোশ্যাল মিডিয়া থেকেই পাওয়া যায়।

রিহানা, বেলা হাদিদের মতো একাধিক সেলিব্রিটির সঙ্গে দুর্দান্ত সব ছবি আপলোড করেছেন তিনি। তাদের সঙ্গে পার্টি করে বেড়াচ্ছেন। কখনো ফ্রান্সের সাবেক ফার্স্ট লেডি কার্লা ব্রুনির সঙ্গে, তো কখনো ইউরোপের মোনাকের প্রিন্সেস চার্লিনের সঙ্গে ফটোশুট করছেন। আবার কখনো ডলফিনের সঙ্গে জলকেলি উপভোগ করছেন।

ফোর্বস ম্যাগাজিন অনুসারে, এই উপহার তাকে বিশ্বের প্রথম প্রথম সাড়ে পাঁচশ জন ধনীর তালিকায় নিয়ে এসেছে। ঘুরতে ভীষণ পছন্দ করেন এই কোটিপতি যুবক। কখনো দুবাই, কখনো রাশিয়া তো কখনো প্যারিসে চলে যান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status