ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিক্ষা অফিসে ভয়াবহ আগুন!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 25 October, 2019, 5:01 PM

শিক্ষা অফিসে ভয়াবহ আগুন!

শিক্ষা অফিসে ভয়াবহ আগুন!

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে উপজেলার ১৭০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ হাজার শিক্ষক সার্ভিস বইসহ বিভিন্ন আসবাপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ আগুন লেগে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা যায়।

শুক্রবার (২৫ অক্টোবর) ভোর সকাল ৫টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন লাগার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার বেগম শামীম আরা নিপা বিডি২৪লাইভকে নিশ্চিত করেছেন।


উপজেলার পৌর শহরের রৌহা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন জানান, প্রতিদিনের মতো আজকেও উপজেলা শিক্ষা অফিস সংলগ্ন কোর্ট মসজিদে নামাজ আদায়ের যাওয়ার সময় শিক্ষা অফিসের ২য় তলায় আগুনের কালো ধোয়া দেখতে পায়। পরে শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তা ও ফায়ার সার্ভিসকে অবহিত করেন। পরে কালিহাতী ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়তন্ত্রণ করে।

উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আব্দুল আওয়াল জানান, আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি এবং ফায়ার সার্ভিস জানায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে অফিসের ২য় তলায় মাঝখানের রুমে আগুন লেগেছে। সব মিলে ৬/৭ লাখ টাকার বিভিন্ন যন্ত্রাংশসহ আবাপত্র পুড়ে গেছে।

উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কালাম জানান, সকাল ৬ টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টারপর আগুন নিয়ন্ত্রণ করি। অনেক চেষ্টা করে প্রায় ৪ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status