|
এমন নির্বাচন আগে দেখেনি ভিকারুননিসা!
নতুন সময় প্রতিবেদক
|
![]() এমন নির্বাচন আগে দেখেনি ভিকারুননিসা! ভোটগ্রহণ শেষে রাতেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। এই নির্বাচনের মাধ্যমে প্রাথমিকে ১ জন, মাধ্যমিকে ২ জন ও কলেজ শাখা থেকে ২ জন প্রতিনিধি নির্বাচিত হবেন। এছাড়া শিক্ষকদের মধ্য থেকে ৩ জন সদস্য ও ১ জন সংরক্ষিত সদস্য নির্বাচিত হবেন। নির্বাচিতরা ভিকারুননিসা কর্তৃপক্ষের সঙ্গে মিলে মূলত প্রতিষ্ঠানটি পরিচালনা করবেন। উন্নয়ন, ব্যবস্থাপনা, সিলেবাস, রুটিন সাজানোর বিষয়ে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। প্রিজাইডিং কর্মকর্তা ফারজানা জামান বলেন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এ প্রতিষ্ঠানের চার ক্যাম্পাসে মিলে মোট ২৩ হাজার ৬১১ ভোটার রয়েছে। এরমধ্যে বেইলি রোডে ১৪ হাজার, বসুন্ধারায় চার হাজার ৩৮৩, ধানমন্ডিতে এক হাজার ৬১৬ ও আজিমপুর ক্যাম্পাসে তিন হাজার ৭৯২ ভোটার রয়েছেন। নির্বাচনে লড়ছেন মোট ৩৩ প্রার্থী। তার মধ্যে ছয়জন নির্বাচিত হবেন। তিনি বলেন, ভোট নির্বিঘ্ন করতে দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বৃষ্টির কারণে সকাল থেকে ভোটারদের উপস্থিতি কম ছিলো, তবে দুপুর পর তা বাড়ে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ২০ শতাংশ ভোট পড়ে। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হবে। রাত ৮টার মধ্যে ফলাফল ঘোষণা হতে পারে বলেও জানান তিনি। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফওজিয়া আক্তার বলেন, নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে শেষ হয়, তার জন্য সবার সহায়তা চাইব। পরীক্ষার সময় নির্বাচন কেন জানতে চাইলে অধ্যক্ষ বলেন, আগামী ২৬ নভেম্বর এডহক কমিটির মেয়াদ শেষ হচ্ছে। তার এক মাস আগে নির্বাচন করতে হবে, তাই অনেকটা বাধ্য হয়েই নির্বাচন করতে হচ্ছে। নির্বাচনী কার্যক্রমে শিক্ষার্থীদের খুব একটা ক্ষতি হয়নি বলে দাবি করেন তিনি। অভিভাবক প্রার্থী (কলেজ শাখা) আবদুল মজিদ সুজন বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এটি অভিভাবকসহ সবার প্রত্যাশা। ভোট দিয়ে কয়েকজন অভিভাবক জানান, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছ। ভোটার তালিকা পেতে কোনো সমস্যা হয়নি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
