|
চুপ করো, টাকা নাও আবার কথা বলো, সুজনকে পাপন
নতুন সময় প্রতিবেদক
|
![]() চুপ করো, টাকা নাও আবার কথা বলো, সুজনকে পাপন উদ্ভূত ক্রিকেট সংকট নিরসনে বুধবার রাতে জরুরি বৈঠকে বসে বিসিবি ও ক্রিকেটাররা। ওই সময় বারবার খেলোয়াড়দের বিপক্ষে কথা বলেন খালেদ মাহমুদ। ঘরোয়া ক্রিকেটে পক্ষপাতমূলক আম্পায়ারিং এবং পাতানো ম্যাচের অভিযোগ খেলোয়াড়দের সাজানো নাটক বলে মন্তব্য করেন তিনি। মাহমুদ বলেন, ঘরোয়া তথা ঢাকার ক্রিকেটে কোনো পাতানো ম্যাচ হয় না। আম্পায়ারদের কেবল দু'একটি ভুল হয়। এছাড়া বাকি সব অভিযোগ কোচ, খেলোয়াড় ও কর্মকর্তাদের সাজানো নাটক। এসব নিয়ে তাদের দাবি ভিত্তিহীন। এরকম বেশ কিছু বিষয় নিয়ে এভাবে বারবার ক্রিকেটারদের কাঠগড়ায় দাঁড় করান এ বোর্ড পরিচালক। একপর্যায়ে তার ওপর খেপে যান নাজমুল হাসান। উচ্চস্বরে তিনি বলেন, চুপ করো। তুমি (খালেদ মাহমুদ) আর কথা বলবা না। একটা কথাও না। তোমার লজ্জা লাগে না! টাকা নাও আবার কথা বলো! এতদিন আমাকে অনেক ভুল বুঝাইছো, আর না। এর আগে নাজমুল হাসান জানান, বিসিবির পরিচালক হয়েও জাতীয় দলের ম্যানেজার হিসেবে বেতন নেন খালেদ মাহমুদ। ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন দলের কোচিং করান। এসব স্বার্থের সংঘাত সৃষ্টি করছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
