ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশে নয়, ইসরাইলে খেলবে মেসিরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 October, 2019, 4:23 PM

বাংলাদেশে নয়, ইসরাইলে খেলবে মেসিরা

বাংলাদেশে নয়, ইসরাইলে খেলবে মেসিরা

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটা হাওয়া বইতে ছিল ফের ঢাকায় আসছে আর্জেন্টিনা। আগামী মাসের ১৮ তারিখে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলতে নামার কথা ছিলো আর্জেন্টিনার। কিন্তু শেষমেষ সে ম্যাচ আয়োজন থেকে সরে আসে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে বাংলাদেশে না আসলেও ইসরাইল যাচ্ছেন মেসিরা।


বাংলাদেশে আর্জেন্টিনা-প্যারাগুয়ের ম্যাচটি না হওয়ায় নতুন সূচি ঘোষণা করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ১৮ নভেম্বরের পরিবর্তে ১৯ নভেম্বর খেলতে নামবে মেসিরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে ইসরাইলে। সেখানে প্রতিপক্ষও পরিবর্তিত হয়েছে। প্যারাগুয়ে নয়, আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে লুইস সুয়ারেজের দেশ উরুগুয়ে। 
 
এর আগে ২০১১ সালে বাংলাদেশে এসেছিল আকাশী সাদা জার্সিধারীরা। ৬ সেপ্টেম্বর রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সুপার ঈগল নাইজেরিয়াকে ৩-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status