ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
আদালত প্রাঙ্গণে হুমকি নুসরাতের পরিবারকে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 24 October, 2019, 3:24 PM

আদালত প্রাঙ্গণে হুমকি নুসরাতের পরিবারকে

আদালত প্রাঙ্গণে হুমকি নুসরাতের পরিবারকে

নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান বলেছেন আসামিরা আদালত চত্বরে প্রকাশ্যে আমাদের হুমকি দিয়েছেন। এছাড়াও বিভিন্ন মাধ্যমে তারা আমাদের হুমকি দিচ্ছেন। এ কারণে নিরাপত্তা দাবি করেছে পরিবারটি।

আজ বৃহস্পতিবার আদালত চত্বরে নুসরাত হত্যায় ১৬ জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর এ হুমকির কথা গণমাধ্যমকে জানান নুসরাতের পরিবারের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন নুসরাতের আইনজীবী শাহজাহান সাজু, নুসরাতের বাবা মওলানা একেএম মুসা মানিক।

নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান বলেন, আমরা আশা করবো রায় কার্যকর হওয়া পর্যন্ত তিনি (প্রধানমন্ত্রী) আমাদের নিরাপত্তা দেবেন।

এর আগে বেলা সোয়া ১১টার দিকে ফেনী জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।

রায়ে মোট ১৬ জনের মৃত্যুদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি তাঁদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়। এ জরিমানার টাকা নুসরাতের পরিবারকে প্রদান করতে হবে।
 
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ এসএম সিরাজ উদ-দৌলা (৫৭), নুর উদ্দিন (২০), শাহাদাত হোসেন শামীম (২০), কাউন্সিলর ও সোনাগাজী পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম ওরফে মোকসুদ কাউন্সিলর (৫০), সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের (২১), জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন (১৯), হাফেজ আব্দুল কাদের (২৫), আবছার উদ্দিন (৩৩), কামরুন নাহার মনি (১৯), উম্মে সুলতানা ওরফে পপি (১৯), আব্দুর রহিম শরীফ (২০), ইফতেখার উদ্দিন রানা (২২), ইমরান হোসেন ওরফে মামুন (২২), সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাদ্রাসার সাবেক সহ সভাপতি রুহুল আমিন (৫৫), মহিউদ্দিন শাকিল (২০) ও মোহাম্মদ শামীম (২০)।

গত ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে শ্লীলতাহানির অভিযোগে তার মায়ের দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয় অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে। পরে ৬ এপ্রিল ওই মাদরাসাকেন্দ্রে পরীক্ষা দিতে গেলে নুসরাতকে মাদরাসার প্রশাসনিক ভবন কাম সাইক্লোন শেল্টারের ছাদে ডেকে নিয়ে গায়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ১০ এপ্রিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status