ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
দুর্নীতিবিরোধী অভিযানের শেষ দেখার অনুরোধ কাদেরের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 1 October, 2019, 1:44 PM

দুর্নীতিবিরোধী অভিযানের শেষ দেখার অনুরোধ কাদেরের

দুর্নীতিবিরোধী অভিযানের শেষ দেখার অনুরোধ কাদেরের

দেশজুড়ে চলমান দুর্নীতিবিরোধী অভিযান সম্পর্কে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, এর শেষটা দেখবেন।

মঙ্গলবার (১ অক্টোবর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, যারা বিভিন্ন অপকর্মে জড়িত তারা অনেকেই গোয়েন্দা নজরদারিতে রয়েছেন। প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন, এখন সরকার কার কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সে বিষয়ে জানতে পারবেন।

যে কাউকে গ্রেফতার করা হতে পারে জানিয়ে তিনি বলেন, সাম্প্রতিক অভিযানের টার্গেটে যদি কেউ থেকে থাকেন, তার বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ থাকলে অবশ্যই তাকে গ্রেফতার করা হবে। সরকার নিজেদের ঘর থেকেই দুর্নীতিবাজদের শাস্তি দিতে চায়। সরকারি দল একটা শুদ্ধি অভিযান চালাচ্ছে, এটা বাংলাদেশে নজিরবিহীন।

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারের দুর্নীতিবিরোধী অভিযানে বিএনপির আন্দোলন কর্মসূচিতে বাধা পড়েছে, তাই এই অভিযান তারা মানতে পারছে না। তারা শেখ হাসিনার সাফল্যে ঈর্ষান্বিত। তবে এ অভিযানে দেশের মানুষ খুশি।

অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমরা প্রতিবছর প্রধানমন্ত্রীর কাছে সম্পদের হিসাব ও সরকারের কোষাগারে রাজস্ব দিয়ে থাকি। কোনো মন্ত্রী-এমপির আয়-ব্যয়ে অসঙ্গতি দেখলে তা নিয়ে রিপোর্ট করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status