ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
চাঁদপুরে 'রাসেল ভাইপার' আতঙ্ক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 1 October, 2019, 1:12 PM

চাঁদপুরে 'রাসেল ভাইপার' আতঙ্ক

চাঁদপুরে 'রাসেল ভাইপার' আতঙ্ক

গহিন জঙ্গলে ও পাহাড়ে বাস করা ৫টি বিষাক্ত রাসেল ভাইপার সাপ ধরা পড়েছে চাঁদপুরে।

এ ছাড়া গত ২ মাসে একই প্রজাতির প্রায় ১০টির মতো সাপের কামড়ে এলাকার কিশোর ও যুবকরা মারা গেছে।

শনিবার বিকালে চতুর্থবারের মতো ধরা পড়ে ‘রাসেল ভাইপার’ সাপ।

শহরের পুরানবাজার পশ্চিম শ্রীরাদী রনাগোয়াল এলাকায় সাংবাদিক বিমল চৌধুরীর বাড়ি সংলগ্ন মেঘনা নদীর পাড়ে কচুরিপানার ওপর থেকে ধরা হয় প্রায় ৭ ফুট লম্বা ভয়ংকর বিষধর ও বিরল প্রজাতির সাপটি।

এ পর্যন্ত সব সাপই আকারে ৫-৭ ফুট লম্বা।

এ বিষধর সাপের আর্বিভাবে শহরবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। পাহাড়ি ঢল অথবা বর্ষার পানি চাঁদপুর দিয়ে বঙ্গোপসাগরে নেমে যাওয়ার সময় এ বিষধর সাপ চাঁদপুরে অবস্থান নেয়।

ওঁঝা ও সাপুড়েদের ধারণা, চাঁদপুরে এ প্রজাতির বহু সাপ পানির সঙ্গে এসেছে। শুকনো জায়গায় এদের বসবাস। এরা দীর্ঘদিন নদীতে থেকে তাদের খাওয়ার উপযোগী খাদ্য না পেয়ে ডাঙ্গায় অথবা মানুষের বাড়ি-ঘরে আশ্রয় নেয়ার জন্য নদী থেকে উপরে উঠে আসছে।

এ রাসেল ভাইপার গোত্রের বড় আকারের সাপগুলো মানুষের চোখে পড়ায় ধরা পড়ছে অথবা মারা পড়ছে। তবে ছোট আকারের সাপগুলো ধরা পড়ছে না। এ সব সাপ মানুষকে দংশন করলে কাউকে বাঁচানো যাবে না।

এ আতঙ্কে আছে চাঁদপুর নদীপাড়ের মানুষ। নদীপাড়ের মানুষের ঘরের নিচ দিয়ে ফাঁকা থাকে। এতে করে যখন-তখন এ সাপ প্রবেশ করতে পারে এমন আতংকে আছেন অনেকে।

এর আগে গত ১৯ আগস্ট দুপুরে চাঁদপুরে শহরের কোড়ালিয়া এলাকায় মেঘনা নদীর পাশে একটি পুকুর থেকে সবুজ নামের এক যুবক এ ধরনের আরেকটি সাপকে উদ্ধার করে।

তারপর শহরের গুনরাজদী এলাকা থেকে রাসেল ভাইপার একটি সাপ উদ্ধার করা হয়। ওই দিনই শহরের মাদ্রাসা রোড টিলাবাড়ি এলাকায় একটি সাপ ধরা পড়ে।

এ ছাড়া ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় শহরের পর্যটনখ্যাত মেঘনা নদীর মোলহেডের নদীরক্ষা বাঁধের ব্লকের কাছে কচুরিপানার ওপর থেকে যুবক সোবান হোসেন একটি রাসেল ভাইপার সাপ দেখতে পেয়ে সেটিকে ধরে বাড়িতে নিয়ে খাচায় বন্দি করে রাখে। পরে চট্টগ্রাম থেকে সংশ্লিষ্টরা এসে সেটিকে নিয়ে যান।

চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইমরান হোসাইন সজীব জানান, আমরা রাসেল ভাইপার ৪টি বিষধর সাপ এ পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিচার্জ সেন্টারের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করেছি। এক মাস আগে স্থানীয়রা একই প্রজাতির কয়েকটি সাপ পিটিয়ে মেরে ফেলে বলে জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status