ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি ভারত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 1 October, 2019, 1:05 PM

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি ভারত

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি ভারত

জাতিসংঘের মানবাধিকার পরিষদের (ইউএনএইচআরসি) অধিবেশনে আয়োজিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম এবং অন্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি’ বিষয়ে এক ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সমর্থন লাভে ব্যর্থ হলেও গত ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত ওই ভোটাভুটিতে বাংলাদেশ ৩৫ ভোটের ব্যবধানে জয়ী হয়।

ইউএনএইচআরসির ৪৭ সদস্যের মধ্যে ৩৭ সদস্য বাংলাদেশের পক্ষে দুই সদস্য বিপক্ষে ও আট সদস্য ভোট দেয়া থেকে বিরত থাকে।

বাংলাদেশের বিপক্ষে চীন ও ফিলিপাইন ভোট দিয়েছে এবং ভারত, নেপাল, জাপান, ব্রাজিল, ইউক্রেন, অ্যাঙ্গোলা, ক্যামেরুন ও কঙ্গো ভোট দেয়া থেকে বিরত থাকে।

রোহিঙ্গা ইস্যুতে ভারত, চীন ও জাপান পাশে আছে বলে বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলা হলেও ভোটাভুটিতে তাদের পাশে না পাওয়াকে বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status