ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
তদবিরবাজশূন্য সচিবালয়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 22 September, 2019, 3:16 PM

তদবিরবাজশূন্য সচিবালয়

তদবিরবাজশূন্য সচিবালয়

আওয়ামী লীগের শুদ্ধি অভিযানের পর পাল্টে গেছে সচিবালয়ের চিত্র। সচরাচর সচিবালয়ে গেলে চোখে পড়তো আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের ভিড়। বিভিন্ন মন্ত্রীর দপ্তরে, সচিবের দপ্তরে আওয়ামী লীগের নেতাকর্মীরা নানারকম তদবির নিয়ে যেতেন। যারা একটু পরিচিত নেতা, তারা একা নয়, তারা থাকতেন সদলবলে।

কিন্তু আজ সচিবালয়ে গিয়ে দেখা গেলো দৃশ্যপট পাল্টে গেছে। সচিবালয়ে কোনো তদবিরকারকদের টিকিটিও মেলেনি। অধিকাংশ মন্ত্রণালয়ের মন্ত্রীরা কাজ করেছেন নির্বিঘ্নে। মন্ত্রীরা তার একান্ত সচিব এবং সহকারী একান্ত সচিবদের নির্দেশনা দিয়েছেন যেন দলীয় লোকজন এলে যেন তাদের নিরুৎসাহিত করা হয়। মন্ত্রণালয় কাজের জায়গা। এখানে যেন অনাকাঙ্ক্ষিত ভিড় না করে, তদবির না নিয়ে আসে।

একাধিক দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে, সাম্প্রতিক সময়ে জি কে শামীম, খালেদ মাহমুদ ভুইয়া এবং শফিকুল আলম ফিরোজের ঘটনার পরে সচিবালয়ের মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সতর্ক অবস্থানে চলে গেছেন। এসব কলঙ্কের কালিমা যেন তাদের না লাগে, তাই তারা এখন থেকে সতর্কতা অবলম্বন করছেন। সচিবালয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বা কোনো নেতাকর্মী যেন আশ্রয় প্রশ্রয় না পান, সে ব্যাপারে সজাগ প্রায় সব মন্ত্রণালয়ই। সচিবালয়ের এই দৃশ্যপটই বলে দেয় যে আওয়ামী লীগের শুদ্ধি অভিযানের ইতিবাচক ফল শুরু হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status