ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
রাজৈরে চালককে হত্যা করে অটো-ভ্যান ছিনতাই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 22 September, 2019, 2:10 PM

রাজৈরে চালককে হত্যা করে অটো-ভ্যান ছিনতাই

রাজৈরে চালককে হত্যা করে অটো-ভ্যান ছিনতাই

মাদারীপুরের রাজৈরে এক চালককে হত্যা করে তার অটো-ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে রাজৈর-কোটালীপাড়া সড়কের সেনখালী মন্ডলবাড়ীর নিকট এ ঘটনা ঘটে। নিহত চালক রাজিব শেখ (১৬) উপজেলার টেকেরহাট বন্দর সংলগ্ন হৃদয়নন্দী গ্রামের হোসেন শেখের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে আজ রবিবার সকালে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার আগে উপজেলার টেকেরহাট বন্দরের শংকরদীর পাড় ব্রিজের নিকট থেকে ৩-৪জন লোক রাজিবের অটো-ভ্যানটি ভাড়া করে নিয়ে যায়। পরে শনিবার রাত ৯টার দিকে রাজৈর-কোটালীপাড়া সড়কের সেনখালী মন্ডলবাড়ীর নিকট রাস্তার পাশে চালক রাজিবের লাশ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে এবং আজ সকালে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করে।

ওসি মো. শাজাহান জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লাশের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status