ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
'বিএনপির আমলে জুয়া বন্ধ করতে গেলে আমাকে বান্দরবন বদলি করেছিলো'
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 22 September, 2019, 11:57 AM

'বিএনপির আমলে জুয়া বন্ধ করতে গেলে আমাকে বান্দরবন বদলি করেছিলো'

'বিএনপির আমলে জুয়া বন্ধ করতে গেলে আমাকে বান্দরবন বদলি করেছিলো'

পুলিশের সাবেক আইজিপি নুরুল আনোয়ার বলেছেন, ঢাকা শহরে জুয়ার আসর নতুন কিছু নয়। যুগ যুগ ধরে চলে আসছে। আমি পুলিশে কর্মরত থাকার সময়ে যতোবার জুয়া বন্ধ করতে গিয়েছি ততোবারই রাজনৈতিক চাপের কারণে পিছু হঠতে হয়েছে। বিএনপির শাসনামলে জুয়া বন্ধ করার উদ্যোগ নিলে তৎকালীন সরকার আমাকে বান্দরবন বদলি করেছিলো। ক্ষমতাসীনদের রক্তচক্ষু উপেক্ষা করে কোনো পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয়নি।

তিনি বলেন, জুয়া বন্ধ করতে গেলে রাজনীতির উপর মহল থেকে যদি পুলিশ সদস্যদের চাকরি হারানোর হুমকি-ধমকি দেয়া হয়। রাতারাতি বদলি করা হয়। তাহলে পুলিশ কেন ঝুঁকি নিতে যাবে? ঝুঁকি না নিয়ে পুলিশ যদি চুপ করে থাকে তখন বরং তাদের পকেটে কিছু আসে। এমন পরিস্থিতিতে পুলিশ চুপ করে থাকাটাই ভালো মনে করে। দেখেও না দেখার অভিনয় করে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা শহরের জুয়ার আসর সম্পর্কে পুলিশের না জানার কথা নয়। পুলিশ সবই জানে। তবে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া জুয়া বন্ধ করার উদ্যোগ নেয়া যায় না। বাংলাদেশের আইনেও জুয়া বন্ধ করার নিদিষ্ট কোনো নির্দেশনা নেই। আদালতে গিয়ে পুলিশ তেমন কোনো সুবিধা পায় না। আবার জুয়া বন্ধ হবে নাকি চলবে এটা নিয়েও বিতর্ক চলছে। কেননা পৃথীবির সব দেশেই জুয়া খেলা চলছে। এর সঙ্গে বর্তমানে যুক্ত হয়েছে আধুনিক ক্যাসিনো খেলা। এটা বড়লোকদের খেলা। এই খেলা বাংলাদেশে বন্ধ হলে তারা বিদেশে গিয়ে খেলবে। তখন দেশের টাকা বিদেশে চলে যাবে। তাই এই ক্যাসিনো খেলা সরকারের নিয়ন্ত্রণে নিয়ে কিছু একটা করা গেলে রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধ হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status