ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
ক্যাসিনোকে প্রশ্রয় দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 21 September, 2019, 9:50 PM

ক্যাসিনোকে প্রশ্রয় দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

ক্যাসিনোকে প্রশ্রয় দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

রাজধানী জুড়ে ক্যাসিনো ও ক্লাবকেন্দ্রিক অবৈধ কার্যক্রম আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই হয়েছে বলে দাবি করেছে বিএনপি। দলটির সিনিয়র নেতাদের ভাষ্য, আইনশৃঙ্খলা বাহিনী এধরণের কর্মকাণ্ডকে প্রশ্রয় দিয়ে এ থেকে লাভবান হয়েছেন। সুতরাং আইনশৃঙ্খলা বাহিনী কোন অবস্থাতেই এর দায় এড়াতে পারবে না। এব্যাপারে তাদের জবাব দিতে হবে বলেও জানান বিএনপির কয়েকজন নেতা।

অভিযান প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, আমাদের বিশ্বাস করতে হবে, আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনে এগুলো হয়েছে এবং তাদের নলেজের বাইরে এটা হয়নি। আর এতোদিন তারা এধরণের কর্মকাণ্ডকে প্রশ্রয় দিয়েছে। এটা অস্বীকার করার উপায় নেই যে, তারা এথেকে লাভবানও হয়েছে। সুতরাং তারা ইচ্ছাকৃতভাবে এই বেআইনী কাজগুলো চলতে দিয়েছে। এখন আমাদের প্রধানমন্ত্রী শেষ সময় নিজের ভাবমূর্তি রক্ষায় জন্য এই উদ্যোগ গ্রহণ করেছেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কোন অবস্থাতেই এই দায় এড়াতে পারবে না। আর এব্যাপারে তাদের জবাব দিতে হবে।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি যে নির্বাচন এবং ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একদিন আগে যে আগাম নির্বাচন- এই দুই নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী একটি অংশ, প্রশাসনের একটি অংশ এবং সমাজের একটি অংশের কাছে আওয়ামী লীগ হাত পেতে ভিক্ষা নিয়েছে যে, ভাই তোমরা আমাদের অপকৌশল করে ক্ষমতায় বসিয়ে দাও। আমরা তোমাদের এটা সুদে-আসলে ফেরত দেবো। সুতরাং তারা যে বিনিয়োগ করেছে, এখন সেটা ফেরত নিচ্ছে। সেই জন্য এই ক্যাসিনো।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতার লোভে যাদেরকে ব্যবহার করেছে, তারা এখন এদেরকে ব্যবহার করছে। আর এ জন্য আওয়ামী লীগই দায়ী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status