ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসছে: মির্জা ফখরুল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 21 September, 2019, 12:27 PM

কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসছে: মির্জা ফখরুল

কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসছে: মির্জা ফখরুল

যুবলীগ নেতাদের ব্যক্তিগত অফিস ও ক্যাসিনোতে অভিযানের বিষয়টি উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘সরকারের উচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত পুরোপুরি দুর্নীতিতে নিমজ্জিত। ভেঙে ফেলা হয়েছে সামাজিক কাঠামো। গত কয়েকদিনের অভিযানে তা প্রমাণিত হয়েছে।
শনিবার ছাত্রদলের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাদের নিয়ে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন মির্জা ফখরুল।

এ সময় কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি তুলে বিএনপি মহাসচিব বলেন, ‘বেগম জিয়ার মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ছাত্রদলের নতুন কমিটির নেতারা ভূমিকা রাখবে বলে আমি আশা করি।’

এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status