ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
৩ জীবিত ব্যক্তিকে ‘মৃত’ ঘোষণা করে জালিয়াতি!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 21 September, 2019, 12:14 PM

৩ জীবিত ব্যক্তিকে ‘মৃত’ ঘোষণা করে জালিয়াতি!

৩ জীবিত ব্যক্তিকে ‘মৃত’ ঘোষণা করে জালিয়াতি!

টাঙ্গাইলের সখীপুরে বয়স্ক ভাতার কার্ডের জন্য তিনজন জীবিত ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়েছে। পরে তাদের স্থলে একই গ্রামের অন্য তিন ব্যক্তিকে বয়স্ক ভাতার কার্ড করে দেয়া হয়েছে।

এ ঘটনা ঘটেছে উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চাকদহ এলাকায়।

যাদের মৃত দেখানো হয়েছে তারা হলেন- চাকদহ গ্রামের পূর্ণ চন্দ্র সরকার, খুশি মোহন ও আরজু মিয়া।

এদিকে ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হাশেম মিয়া ওই চাকদহ গ্রামের উপজাতির নাম ভাঙিয়ে ভাতা তুলে নিজেই আত্মসাৎ করে আসছেন বলেও অভিযোগ উঠেছে।

এছাড়া ওই ইউনিয়নের ইউপি সচিব মো. মোশারফ হোসেন তার বদলির আদেশ তৃতীয়বারের মতো স্থগিত করেছে বলে এ নিয়ে ইউপি মেম্বার ও সাধারণ জনগণের মধ্যে নানা ধরনের আলোচনা সমালোচনা চলছে।

ভুক্তভোগীরা জানান, প্রায় এক বছর আগে তাদের বয়স্ক ভাতা বন্ধ হলে ইউনিয়ন পরিষদে গিয়ে জানতে পারে তাদেরকে মৃত ঘোষণা করা হয়েছে। তাদের স্থলে নতুন করে ওই এলাকার মো. রবি মল্লিক পিতা মৃত রাজ্জাক মল্লিক, মো. এরশাদ মল্লিক পিতা মৃত নূর মল্লিক ও রহমান শিকদার পিতা মৃত মাজম শিকদারকে বয়স্ক ভাতার কার্ড করে দেয়া হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগীরা টাঙ্গাইল জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।

ঘটনার সত্যতা স্বীকার করে ইউপি চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন বলেন, এ ঘটনা টাঙ্গাইল জেলা প্রশাসকের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তদন্ত করছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status