ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
চাঁদাবাজির মামলায় দুই যুবলীগ নেতা গ্রেফতার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 21 September, 2019, 11:58 AM

চাঁদাবাজির মামলায় দুই যুবলীগ নেতা গ্রেফতার

চাঁদাবাজির মামলায় দুই যুবলীগ নেতা গ্রেফতার

ঢাকায় একের পর এক ক্লাবে অভিযান চালিয়ে বেশ কিছু যুবলীগের নেতাকর্মীকে ইতিমধ্যে আটক করছে পুলিশ। ছাত্রলীগের পর যুবলীগকে এক হাত নিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই ‘জিরো টলারেন্স’ নীতিকে বাস্তবায়নের লক্ষ্যে পুরো দেশে চলছে শুদ্ধি অভিযান।

এবার কুষ্টিয়ায় চাঁদাবাজির মামলাসহ বিভিন্ন অভিযোগে দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমার মিজু (৩৬) ও শহর যুবলীগের আহ্ববায়ক আশরাফুজ্জামান সুজন (৪০)। এর মধ্যে সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার হাসানবাগ বিদ্যালয়ের সামনে থেকে মিজু ও শহরের হরিশংকরপুরের নিজ বাড়ি থেকে সুজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়,ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় শাহীন জোয়াদ্দার নামে এক ব্যবসায়ী মিজানুর রহমান মিজু এবং আশরাফুজ্জামান সুজনসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনের নামে চাঁদাবাজির মামলা করেন। এছাড়া কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অশান্তসহ বিভিন্ন অভিযোগ রয়েছে মিজুর বিরুদ্ধে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status