বঙ্গবন্ধুর খুনিকে ফেরত দিতে কানাডার ফেডারেল মন্ত্রীর আশ্বাস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 7 September, 2019, 2:46 PM
বঙ্গবন্ধুর খুনিকে ফেরত দিতে কানাডার ফেডারেল মন্ত্রীর আশ্বাস
কানাডায় সফররত বাণিজ্যমন্ত্রী বলেছেন, নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে বাণিজ্যমন্ত্রী কানাডার ফেডারেল মন্ত্রী বিল ব্লেয়ারের সহযোগিতা কামনা করেন তিনি। বঙ্গবন্ধুর খুনিকে ফেরত পাঠানোর আশ্বাস দিয়ে কানাডার ফেডারেল মন্ত্রী বিল ব্লেয়ার বলেন, বিষয়টি কানাডার আইন ও বিচারমন্ত্রী এবং বহিরাগমন ও নাগরিকত্ব বিষয়ক মন্ত্রীর নিকট তুলে ধরবেন। বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমাদের সরকার অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে। পদ্মা সেতু নির্মাণ ও মেট্রো রেলের মতো বৃহৎ প্রকল্পগুলোকে খুবই গুরুত্ব দিয়ে কাজ করছে। এ ধরনের প্রকল্প বাস্তবায়নের ফলে অর্থনীতির চাকা গতিশীল হবে। জিডিপির প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।এখাতের মূলধনী যন্ত্রপাতি আমদানিকে করমুক্ত করেছে।
এ সময় কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. মিজানুর রহমান এবং টরন্টোতে নিযুক্ত বাংরাদেশের কনসাল জেনারেল মাইন উদ্দিন আহমেদ ও ডেলিগেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।