ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
ভাষা সৈনিক মুহাম্মদ মুসা আর নেই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 7 September, 2019, 1:10 PM
সর্বশেষ আপডেট: Saturday, 7 September, 2019, 1:12 PM

ভাষা সৈনিক মুহাম্মদ মুসা আর নেই

ভাষা সৈনিক মুহাম্মদ মুসা আর নেই

ভাষা সৈনিক ও ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ সাংবাদিক মুহম্মদ মুসা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার ভোররাতে জেলা সদরের মৌড়াইল এলাকার নিজ বাস ভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি একমাত্র কন্যা, স্ত্রী ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে ভোররাত ৩টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। শনিবার বাদ আসর শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে মোড়াইল পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মুহম্মদ মুসা ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ছিলেন। তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status