ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফাঁসিতে ঝু‌লি‌য়ে মৃত্যুদণ্ড কার্যকর সেই চাঁন মিয়া ওরফে চান্দু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 25 July, 2019, 8:57 AM
সর্বশেষ আপডেট: Thursday, 25 July, 2019, 9:04 AM

ফাঁসিতে ঝু‌লি‌য়ে মৃত্যুদণ্ড কার্যকর সেই চাঁন মিয়া ওরফে চান্দু

ফাঁসিতে ঝু‌লি‌য়ে মৃত্যুদণ্ড কার্যকর সেই চাঁন মিয়া ওরফে চান্দু

ফাঁসিতে ঝু‌লি‌য়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হ‌য়ে‌ছে আসামি চাঁন মিয়া ওরফে চান্দুর (৫৫)। তিনি ঢাকার কেরা‌নীগ‌ঞ্জে ডাবল মার্ডার মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।

বুধবার ২৪ জুলই, রাত ১০টা ১ মি‌নি‌টে গাজীপু‌রের কা‌শিমপুর হাই‌সি‌কিউ‌রি‌টি কেন্দ্রীয় কারাগা‌রে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

কারাগা‌রের ‌সি‌নিয়র জেল সুপার মো. শাহজাহান আহ‌মেদ বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানান, মামলার সব কার্যক্রম শেষ হওয়ায় ফাঁসিতে ঝুলিয়ে রাত ১০টা ১ মি‌নি‌টে চাঁন মিয়া ওরফে চান্দুর মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হ‌য়। তার মামলা নম্বর ৩৭(০২)০২ ধারা ৩০২/৩৪।

কারা সূত্রে জানা গেছে,মাদারীপু‌রের শিবচর থানার ৮ নম্বর চর এলাকার বাসিন্দা চাঁন মিয়া ওরফে চান্দু ২০০২ সালে কেরা‌নীগ‌ঞ্জ থানার রহমতপুর এলাকায় থাকতেন। ওই বছরের ১৬ ফেব্রুয়া‌রিতে কেরা‌নীগ‌ঞ্জে আমির আব্দুল্লাহ হাসান ও সেন্টু মিয়া নামের দুই ব্যক্তিকে হত্যা করা হয়।

সে হত্যা মামলার প্রধান আসামি ছিলেন চাঁন মিয়া। গ্রেফতার হওয়ার পর ২০০৪ সাল থেকে চাঁন মিয়া কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। আদালতে সব সাক্ষী ও প্রমাণাদির সাপেক্ষে চাঁন মিয় এ ডাবল মার্ডারে দোষী সাব্যস্ত হন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status