|
অপহরণ নয়, প্রেমিকের সঙ্গে স্বেচ্ছায় পালিয়েছে মিশু
নতুন সময় প্রতিনিধি
|
![]() অপহরণ নয়, প্রেমিকের সঙ্গে স্বেচ্ছায় পালিয়েছে মিশু খোঁজ নিয়ে জানা গেছে, পরীক্ষা থাকার কারনে সোমবার টানা বৃষ্টির মধ্যেও মাকে সঙ্গে নিয়ে কোচিংয়ে আসেন নিশু। পরীক্ষা দিতে সকাল ১০ টায় কোচিংয়ের তৃতীয় তলার পরীক্ষা কক্ষে মেয়েকে দিয়ে চারতলার অভিভাবক বিশ্রামাঘরে অপেক্ষা করেন তিনি। সকাল ১১টায় পরীক্ষা শেষে কক্ষে গিয়ে মেয়েকে খুঁজে পাননি। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, একইদিন দুপুর দেড়টার দিকে কোচিং সেন্টারের পাশে কেয়ারি মার্কেটে ফয়সাল নামে এক ছেলের সঙ্গে নাস্তা করেন নিশু। নাস্তা করার সময় ওই ছেলের সঙ্গে মনোমালিন্য ও কথা কাটাকাটি হয় নিশুর। পরে মার্কেট থেকে নেমে রিকশায় উঠলে ওই ছেলে একই রিকশায় ওঠে। বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ওসি নিজাম উদ্দিন জানান, নিখোঁজ নিশুর মোবাইল থেকে এক ছেলে কল করে বলেন, ‘নিশু আমার সঙ্গেই আছে এবং আমরা বিয়ে করবো। নিশুকে নিয়ে চিন্তা না করার জন্যও মুঠোফোনে অনুরোধ জানান ওই ছেলে। ওসি নিজাম উদ্দিন বলেন, আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি প্রেমের কারনেই ফয়সাল নামের ওই ছেলের সঙ্গে পালিয়েছে নিশু। নিশুকে উদ্ধারের জন্য পুলিশ বিভিন্ন পন্থায় কাজ করছে। শীঘ্রই নিশুর খোঁজ পাওয়া যাবে বলেও আশা ব্যক্ত করেন ওসি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
