|
আজব নলকূপ, পানি পান করলেই রোগমুক্তি! (ভিডিও)
নতুন সময় ডেস্ক
|
|
আজব নলকূপ, পানি পান করলেই রোগমুক্তি! (ভিডিও) কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের পানি নিতে আসা বজলুর রহমান বলেন, আমার বাবা দীর্ঘদিন প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছেন। নলকূপের পানি পান করে রোগমুক্তি হবে এ কথা শুনে বাবার জন্য পানি নিতে এসেছি।মধুহাটি ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল বলেন, ব্যক্তিগতভাবে ঝাড়ফুঁক বিশ্বাস না করলেও তিনি নিজে এই পানি পান করে উপকৃত হয়েছেন। ঝিনাইদহ সদর হাসপাতাল মেডিকেল অফিসার ডা. ফাল্গুনী রানী সাহা বলেন, নলকূপের পানিতে জটিল রোগ সারে এটি বিজ্ঞানসম্মত নয়। বরং নলকূপের পানি দিয়ে গোসল করে বেশিক্ষণ ভেজা থাকলে ঠান্ডা, কাশির মতো রোগ হতে পারে।জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেন, টিউবওয়েলের পানিতে রোগমুক্তি হয় এমন তথ্য চিকিৎসা বিজ্ঞানে নেই। যারা পানি নিচ্ছে বা পান করছে তারা গুজবে কান দিয়ে সেখানে ভিড় করছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
