ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনা, বিচার দাবিতে সংবাদ সম্মেলন
আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Sunday, 21 June, 2026, 11:15 AM

গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনা, বিচার দাবিতে সংবাদ সম্মেলন

গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনা, বিচার দাবিতে সংবাদ সম্মেলন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় এক গৃহবধূর আত্মহত্যার ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

​শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার জাতীয়তাবাদী শ্রমিক দল কার্যালয় সংলগ্ন এলাকায় নিহত নাসরিন বেগমের (৩১) পরিবারের পক্ষে তার মামা মো. সেলিম শেখ এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। নিহত নাসরিন উপজেলার বানা ইউনিয়নের উথলি গ্রামের মোশারেফ মোল্যা ও শিরিনা বেগমের কন্যা।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, প্রায় ১৮ বছর আগে সদর ইউনিয়নের ধলাইরচর পশ্চিমপাড়া গ্রামের সামছুল শেখের প্রবাসী ছেলে জাবেদ শেখ ওরফে বিশুর (৪০) সাথে নাসরিনের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রবাসে থাকাকালীন জাবেদ শেখ তার স্ত্রীর আপন খালা, মিঠাপুর কলেজ পাড়ার খায়ের শেখের মেয়ে সুরাইয়া খানম ওরফে মলির (২৮) সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। মলি নিজের দুই সন্তান ও স্বামীকে ছেড়ে প্রবাসী জাবেদের সাথে এই অনৈতিক সম্পর্কে জড়ান এবং একপর্যায়ে তারা গোপনে বিয়ে করেন বলে অভিযোগ করা হয়।

​পরিবারের দাবি, এই পরকীয়ার বিষয়টি জানাজানি হলে দাম্পত্য কলহ চরম আকার ধারণ করে। গত ১৭ এপ্রিল রাতে স্বামী জাবেদের সাথে মোবাইল ফোনে তীব্র বাকবিতণ্ডার পর মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে নাসরিন বেগম নিজের ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আরও অভিযোগ করা হয়, নাসরিনের মৃত্যুর মাত্র ১৭ দিনের মাথায় পরকীয়া প্রেমিকা মলি বেগমকে কৌশলে জাবেদের ধলাইরচরের বাড়িতে এনে তোলা হয়েছে এবং তারা সেখানে অবস্থান করছেন। এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড বলেও দাবি করে পরিবার।

​এ ঘটনায় নিহতের মামা মো. সেলিম শেখ বাদী হয়ে স্বামী জাবেদ শেখ, শ্বশুর, দেবরসহ মোট ৫ জনকে অভিযুক্ত করে ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৯ নম্বর আমলী আদালতে একটি নালিশি মামলা দায়ের করেছেন।

​মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. রিয়াজ উদ্দীন জানান, দণ্ডবিধির ৩০৬/৩৪ ধারা অনুযায়ী আত্মহত্যায় প্ররোচনা দেওয়া একটি শাস্তিযোগ্য অপরাধ। আদালতে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে এবং মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

​অভিযুক্তদের মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ভুক্তভোগী পরিবার নাসরিন বেগমের মৃত্যুর সঠিক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সংশ্লিষ্ট  কর্তৃপক্ষের  দৃষ্টি আকর্ষণ করেছে ভুক্তভোগী পরিবার।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status